মাউশির চার পদে চূড়ান্ত ফল প্রকাশের দাবি চাকরিপ্রার্থীদের

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:৩৫ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রদর্শক, গবেষণা সহকারী (কলেজ), ল্যাবরেটরি সহকারী ও সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদের চূড়ান্ত ফলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রার্থীরা। 

রোববার (২৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

বক্তারা বলেন, ২০২০ সালের ২২ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীনে ২৮টি পদে ৪ হাজার ৩২ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে ৩ হাজার ৪২২ জনের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু একই সার্কুলার ও একই স্বারক নম্বরের প্রদর্শক, গবেষণা সহকারী, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারী পদে ৬১০ জনের চূড়ান্ত ফল এখনও আলোর মুখ দেখেনি। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশনা দিলেও শিক্ষা মন্ত্রণালয় সে নির্দেশনা পালন করছে না।

তারা বলেন, লিখিত পরীক্ষায় দুর্নীতি, ডিভাইস কেলেঙ্কারি কিংবা প্রশ্ন ফাঁসের কোনও ঘটনা ঘটেনি। তবুও কর্তৃপক্ষ কোন উদ্দেশ্যে ফল প্রকাশে বিলম্ব করছে, সেটি বোধগম্য নয়।

সংবাদ সম্মেলনে ছিলেন মাইন উদ্দিন, লিটন আহমেদ, শারমিন আক্তার, এরশাদ হোসেন, মো. ইব্রাহিম, জোবায়ের আহমদ প্রমুখ।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর