ফুটবল তারকাদের অংশগ্রহণে ঢাকায় হাইসেন্স রাউন্ড টেবিল অনুষ্ঠিত

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম

বিশ্ব ফুটবলের উচ্ছ্বাস আর দেশীয় গর্বের এক অপূর্ব সমন্বয়ে, ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড — বাংলাদেশে হাইসেন্স-এর অফিসিয়াল ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর ও রিটেইলার আয়োজিত “ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫ রাউন্ড টেবিল” মঙ্গলবার (৮ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান ফেয়ার গ্রুপের পরিচালক জনাব মুতাসসিম দাইয়ান এবং হাইসেন্স সাউথ এশিয়া অফিসের সেলস ডিরেক্টর মি. টেরি লিয়াং। তারা হাইসেন্স-এর বৈশ্বিক ক্রীড়া অংশীদারিত্ব, উদ্ভাবনী পণ্যের প্রতিশ্রুতি ও বাংলাদেশে ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে বক্তব্য দেন।

দাইয়ান বলেন, হাইসেন্স হচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫ এর অফিসিয়াল পার্টনার। এই অংশীদারিত্ব কেবল একটি ব্র্যান্ড সম্পর্ক নয়, এটি পারফরম্যান্স, নিখুঁততা ও খেলাধুলার মাধ্যমে বিশ্বকে একসূত্রে বাঁধার এক যৌথ বিশ্বাসের প্রতিফলন। 

হাইসেন্স-এর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫ উপলক্ষে বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বর্তমান তারকা খেলোয়াড় শেখ মোরসালিন, সোহেল রানা, সুজন হোসেন, তপন খান এবং মোহাম্মদ রিদয়। তাদের সঙ্গে ছিলেন প্রাক্তন ফুটবল কিংবদন্তি ফিরোজ মাহমুদ টিটু এবং অরূপ কুমার বৈদ্য।

ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫ সেমিফাইনালের দিনেই অনুষ্ঠিত এই রাউন্ড টেবিল আলোচনা প্রাণবন্ত আলোচনার সূচনা করে ক্লাব পারফরম্যান্স, সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনালিস্টদের নিয়ে।

বিকেএসপি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ করিম শুভ এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হাসান আল মামুন ফুটবলের ভবিষ্যৎ ও তৃণমূল উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। কোচ মামুন বাংলাদেশ বনাম হংকং-এর আসন্ন ম্যাচ নিয়ে আশাবাদ প্রকাশ করেন এবং দেশের ফুটবল উন্নয়নে হাইসেন্স-এর পৃষ্ঠপোষকতার আহ্বান জানান।

হাইসেন্স বিশ্বব্যাপী খেলাধুলার একনিষ্ঠ পৃষ্ঠপোষক, যারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সম্ভাবনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে এর উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়।

আলোচনাটি সঞ্চালনা করেন ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জনাব জে এম তসলিম কবীর।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় সিক্রেট রেসিপি বসুন্ধরা ফ্ল্যাগশিপ থেকে সোশ্যাল মিডিয়ায়, যাতে সারাদেশের ফুটবলপ্রেমীরা সংযুক্ত হতে পারেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিংবদন্তিদের হাইসেন্স ফিফার অফিসিয়াল মার্চেন্ডাইজ উপহার হিসেবে দেয়া হয়।

আরবিএস
তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে বাংলাদেশে আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তিকে নিয়ে এলো IFAD Pillow Chips. আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া বাংলাদেশ সফরে এসে IFAD Pillow Chips...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
বাংলাদেশের প্রতিটি ঘরে ফিফা বিশ্বকাপের উত্তেজনা, আবেগ এবং ইমার্সিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিঙ্গার বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে “সবার জন্য বিশ্বকাপ” ক্যাম্পেইন উদ্বোধন করলো।
এবার জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা ও ফুটবলের প্রতি তার আগ্রহ নিয়ে স্মৃতিচারণ করেছেন তার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর