তারেক রহমানের নির্দেশে জামায়াতের হামলায় আহত অভির পাশে বিএনপি

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৮:৩৯ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জামায়াতের হামলায় গুরুতর আহত কক্সবাজারের ভারুয়াখালী ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিব উদ্দিন অভির পাশে দাঁড়িয়েছেন বিএনপি। 

বুধবার (১৬ জুলাই) তারেক রহমানের নির্দেশে আহত অভিকে দেখতে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে আসেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুবদলের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, রাজু, আশিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিক বলেন, ৫ আগস্টের পর কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করতে দেশে অস্থিরতা সৃষ্টি করছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্র নৈরাজ্য সৃষ্টি করে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১৬ বছরের দীর্ঘ আন্দোলন ও ত্যাগকে ম্লান করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তবে দেশের জনগণ জানে, এ ধরনের অপশক্তিকে কীভাবে প্রতিহত করতে হয়।

তিনি অভির শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অস্ত্রোপচার করা হয়েছে। সেইসাথে কিডনি ফেইলিউর হয়েছে, যার জন্য চিকিৎসা চলমান। অভির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ৫ আগস্টের বিজয়ের পর জামায়াত শুধু বিভাজনের রাজনীতি করছে না, বরং প্রতিটি অঙ্গনে সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে। তাদের অঙ্গসংগঠন ছাত্রশিবির শিক্ষাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে।

প্রতিনিধি দলটি অভির চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। এ ছাড়া অভির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। ঘটনার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের মাধ্যমে আহতদের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।

একাত্তর/এসি
“প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং”, এই পরিচয়ে জনাব তারেক রহমান এখন জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে।
পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে দাঁড়িয়েছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’।
৭৭ বছর বয়সী বিমলা হাজং স্বামী-সন্তানহারা এক অসহায় বৃদ্ধা। বয়সের ভারে নুয়ে পড়েছেন। বাস করেন নেত্রকোনার কলামকান্দায়। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন।...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতা ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর