সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইনসের মধ্যে সমঝোতা স্মারক সই

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৪:৫১ পিএম

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইনসের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা টার্কিশ এয়ারলাইনসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলক সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৭ আগস্ট) এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সদস্যরা এখন থেকে বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে টার্কিশ এয়ারলাইনসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলকভাবে সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন সেনা সদস্যদের যাতায়াত ব্যয় অনেকাংশে হ্রাস পাবে, তেমনি সরকারি অর্থেরও সাশ্রয় নিশ্চিত হবে। এ ছাড়া চাকরিরত ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা আন্তর্জাতিক মানসম্পন্ন স্টার অ্যালায়েন্সের সুবিধা সাশ্রয়ী মূল্যে গ্রহণ করতে পারবেন। ফলে বিদেশে কর্তব্য পালনের সময় অভিযানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজনে গমনাগমনের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে।

একাত্তর/আরএ
তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী কোম্পানি কোচ হোল্ডিং তাদের সহযোগী প্রতিষ্ঠান বেকো এবং আই গ্যাসের উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন। তারা বাংলাদেশে তাদের বিনিয়োগের অঙ্গীকার...
তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আর্চেলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এক সংবাদ সম্মেলনে ‘ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক ঔজচিভিত’ শীর্ষক পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
দীর্ঘ ভোগান্তির পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে অবশেষে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে রাজধানীর মধ্যবাড্ডার আদর্শ নগর এলাকার মানুষের। ঢাকা উত্তর সিটিতে নতুন সংযুক্ত এই এলাকার বাজার রোড থেকে এগারো সরণি...
রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল কাজ করছে।শনিবার সকাল পৌনে ৭টার দিকে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর