বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে তুরস্কের কোচ গ্রুপ

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০১:৪০ পিএম

তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী কোম্পানি কোচ হোল্ডিং তাদের সহযোগী প্রতিষ্ঠান বেকো এবং আই গ্যাসের উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন। তারা বাংলাদেশে তাদের বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

প্রতিনিধিদলে ছিলেন কোচ হোল্ডিংয়ের সিইও মিস্টার লেভেন্ত চাকিরোলু, কনজিউমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট ড. ফাতিহ কেমাল এবিচলিওলু, এনার্জি গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার ইয়াগিজ ইউবোলু, আইগ্যাসের জেনারেল ম্যানেজার মেলিহ পয়রাজ, বেকোর তুরস্ক ও দক্ষিণ এশিয়ার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জান ডিনচার, বেকোর চিফ মার্কেটিং অফিসার আকিন গারজানলি, বেকোর চিফ সাসটেইনেবিলিটি, কোয়ালিটি ও কাস্টমার কেয়ার অফিসার ফাতিহ ওজকাদি এবং বেকোর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জাফের উস্তুনের।

তুরস্কের কোচ গ্রুপের কনজিউমার ডিউরেবল ব্যবসার ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান বেকো। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, বেকোর একটি অঙ্গপ্রতিষ্ঠান। সিঙ্গার বাংলাদেশের উচ্চপদস্থ নির্বাহীরা এই সফরের আয়োজক ছিলেন।

এছাড়া ইউনাইটেড আইগ্যাস এলপিজি, যা ইউনাইটেড এন্টারপ্রাইজেস এবং আই গ্যাসের যৌথ উদ্যোগ এই সফরের অন্যতম অংশীদার ছিলো। প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে, কোচ হোল্ডিংয়ের সিইও লেভেন্ত চাকিরোলু বলেন, কোচ গ্রুপে আমাদের মূলনীতি হলো ধারাবাহিকতা বজায় রাখা, আমাদের অংশীদারদের সঠিক মূল্যায়ন করা, বিশ্ববাজারে উপস্থিতি সম্প্রসারণ ও বৈচিত্র্যময় করা এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনকে অগ্রাধিকার দেয়া।

আইগ্যাস –কোচ গ্রুপের এনার্জি সেক্টরের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এই সফর বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণের প্রতি কোচ গ্রুপের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি এবং এই অঞ্চলে ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

বাংলাদেশের বিভিন্নখাতে সম্ভাবনাময় প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে কোচ হোল্ডিংয়ের সিইও লেভেন্ত চাকিরোলু বলেন, কোচ গ্রুপে আমাদের মূলনীতি হলো ধারাবাহিকতা বজায় রাখা, আমাদের অংশীদারদের সঠিক মূল্যায়ন করা, বিশ্ববাজারে উপস্থিতি সম্প্রসারণ ও বৈচিত্র্যময় করা এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনকে অগ্রাধিকার দেয়া।

তিনি বলেন, গত পাঁচ বছরে আমরা টেকসই প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী সম্মিলিতভাবে ১৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছি। বাংলাদেশ এবং বৃহত্তর দক্ষিণ এশিয়া অঞ্চল আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। সম্ভাব্য রপ্তানি কেন্দ্র হিসেবে এই অঞ্চলের ব্যাপক সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি দৃঢ়, এবং আমরা ভবিষ্যতেও প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে, কার্যক্রম উন্নত করতে এবং দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ।

সফরে প্রতিনিধি দল নবনির্মিত সিঙ্গার বাংলাদেশ লিমিটেড -হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্ট পরিদর্শন করেন। এছাড়াও প্রতিনিধিদল ইউনাইটেড আই গ্যাস এলপিজি পরিদর্শন করেন।

কোচ হোল্ডিংয়ের কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট ড. ফাতিহ কেমাল এবিচলিওলু বলেন, বাংলাদেশে প্রবেশের পর থেকে আমাদের লক্ষ্য শুধু ব্যবসা সম্প্রসারণই নয়, বরং দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অর্থবহ অবদান রাখা। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণের মাধ্যমে, আমরা সফলভাবে বেকো-এর বৈশ্বিক অভিজ্ঞতাকে সিঙ্গারের ১২০ বছরের ঐতিহ্য, গভীর স্থানীয় জ্ঞান এবং বিস্তৃত পরিবেষণ নেটওয়ার্কের সাথে একীভূত করেছি, যার লক্ষ্য ভোক্তা টেকসই পণ্য শিল্পকে আরও সমৃদ্ধ করা।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম.এইচ.এম. ফাইরোজ বলেন, সিঙ্গার বাংলাদেশ ভোক্তা টেকসই পণ্য শিল্পের পথপ্রদর্শক এবং দেশের অন্যতম বৃহৎ রিটেইলার। গ্রাহকদের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের ব্যবসা রূপান্তর করছি, যাতে বেকোর বিশ্বমানের রিটেইল এক্সপেরিয়েন্স বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। আমরা এখন আমাদের রূপান্তর অভিযাত্রার সর্বোচ্চ পর্যায়ে রয়েছি, যা উৎপাদন, রিটেইল অভিজ্ঞতা এবং কর্ম পরিবেশে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে সম্ভব হয়েছে।

একাত্তর/আরএ
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইনসের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আর্চেলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এক সংবাদ সম্মেলনে ‘ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক ঔজচিভিত’ শীর্ষক পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত ব্যক্তিদের কাছে বিনা মূল্যে কল করার সুযোগ দিয়েছে গ্রামীণফোন। বাংলাদেশ থেকে সেখানে অবস্থানরত প্রিয়জনদের সঙ্গে কোনও টাকা খরচ ছাড়াই যোগাযোগ করতে...
ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রোববার ডিএনসিসির প্রধান কার্যালয় নগরভবনে অনুষ্ঠিত দ্বিতীয় পরিষদের ২০তম কর্পোরেশন সভায়...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর