মানাসলু পর্বত জয়ে যাচ্ছেন বাংলাদেশি দুই আরোহী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

২৬ হাজার ৭৮১ ফুট উচ্চতার বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু আরোহণে যাচ্ছেন বাংলাদেশি দুই পর্বতারোহী ডা. বাবর আলী ও তানভীর আহমেদ। ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ পর্বতারোহণ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘মানাসলু অ্যাসেন্ট: ভার্টিক্যাল ডুয়ো’।

সম্প্রতি রাজধানীর হাজারীবাগে অবস্থিত ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়। এ সময় দুই অভিযাত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় বাংলাদেশের জাতীয় পতাকা।

নেপালের মানসিরি হিমাল রেঞ্জে অবস্থিত ‘মাউন্টেন অব দ্য স্পিরিট’ খ্যাত মানাসলু অভিযানে অংশ নিতে পাঁচ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন বাবর ও তানভীর। কাঠমান্ডু হয়ে বেসিশহর পর্যন্ত যাত্রার পর কয়েকদিন ট্র্যাক করে পৌঁছাবেন মানাসলু বেস ক্যাম্পে। সেখান থেকেই মূল অভিযান শুরু হবে। বেস ক্যাম্প থেকে উচ্চতর ক্যাম্পগুলোতে ধাপে ধাপে উঠে শরীরকে উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেবেন অভিযাত্রীরা।

তানভীর আহমেদ জানান, গত বছর আমা দাবলামের (৬৮১২ মিটার) সফল অভিযানের পর থেকেই আমি আট হাজার মিটারের একটি পর্বতে আরোহণের প্রস্তুতি নিচ্ছিলাম। মানসলু হচ্ছে আমার সেই প্রস্তুতির পরবর্তী ধাপ।

অন্যদিকে ডা. বাবর আলী বলেন, এভারেস্ট ও লোৎসে আরোহণের পর আমার লক্ষ্য হয়ে উঠেছে বিশ্বের ১৪টি আট হাজার মিটার উচ্চতার পর্বত জয় করা। এ বছরের শুরুতে অন্নপূর্ণা-১ অভিযানের পর মানাসলু হচ্ছে সেই লক্ষ্যে আরও একটি দৃঢ় পদক্ষেপ।

সাংবাদিক সম্মেলনের সভাপতি ভার্টিক্যাল ড্রিমার্স’-এর সভাপতি ও অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান জানান, আবহাওয়া অনুকূলে থাকলে সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে চূড়ায় আরোহণের সম্ভাবনা রয়েছে। পুরো অভিযানে সময় লাগবে প্রায় এক মাস। অভিযানের মাঠ পর্যায়ের সহায়তা দিচ্ছে নেপালের পরিচিত প্রতিষ্ঠান স্নোয়ি হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশন।

অভিযানে পৃষ্ঠপোষকতা দিয়েছে সামুদা, গিগাবাইট বাংলাদেশ, সিনো ভেস্ট, ভিজুয়াল নিটওয়ার্স লিমিটেড, সিয়েরা রোমিও ইন্টারন্যাশনাল ও চন্দ্রবিন্দু প্রকাশন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সামুদার চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাসসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা এবং দেশের পর্বতারোহণ মহলের বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশি পর্বতারোহীদের এই অভিযান দেশের জন্য যেমন গর্বের, তেমনি নতুন প্রজন্মের মাঝে পাহাড় ও প্রকৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করবে বলে মত দেন আয়োজকেরা।

একাত্তর/এসি
হিমালয়ের ‘হিমলুং’ পর্বত শিখরে অভিযান শুরু করতে যাচ্ছেন দেশের নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি। ৩০ দিনের এই অভিযানে শনিবার (১৮ অক্টোবর) নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর