শাকিলের এভারেস্ট জয়ের ছবি জিতলো ইউএনডিপির অ্যাওয়ার্ড

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মর্যাদাপূর্ণ ডিজিটাল কমিউনিকেশন অ্যাওয়ার্ড জিতেছে ইকরামুল হাসান শাকিলের এভারেস্ট জয়ের ছবি। বিশ্বের বিভিন্ন দেশের ইউএনডিপি অফিসের সঙ্গে প্রতিযোগিতা করে শাকিলের ছবিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।

এছাড়াও ইউএনডিপি বাংলাদেশ শর্ট ভিডিও বিভাগে প্রথম স্থান এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড ডোনার এনগেজমেন্ট বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। শনিবার ইউএনডিপির ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সেখানে উল্লেখ করা হয়েছে, ইউএনডিপি বাংলাদেশের ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে প্লাস্টিক দূষণ রোধ এবং এসডিজি বাস্তবায়নে গত বছর কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন শাকিল। 'সাগর থেকে শিখরে' শিরোনামের এই অভিযানের মাধ্যমে তিনি পরিবেশ রক্ষার সচেতনতা ছড়িয়ে দিয়েছেন।

ইউএনডিপি বাংলাদেশের কমিউনিকেশন প্রধান মোহাম্মদ আবদুল কাইয়ূম বলেন, শাকিলের এই ঐতিহাসিক অভিযানের সাক্ষী হতে পেরে আমরা গর্বিত। এই কাজের মাধ্যমে শাকিল তিন দেশে যৌথভাবে প্লাস্টিক দূষণ রোধে কার্যকরী বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

শাকিলের যাত্রা শুরু হয় ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি। ইনানী সমুদ্রসৈকত থেকে শুরু করে তিনি চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ, পঞ্চগড় হয়ে বাংলাদেশ পেরিয়ে ভারতে ঢোকেন। জ্বালানির ব্যবহার কমাতে সাঁতরে পেরিয়েছেন তিন কিলোমিটার যমুনা নদী। তারপর ভারত অতিক্রম করে ৩১ মার্চ তিনি পৌঁছান নেপালে। টানা ১,৩৭২ কিলোমিটার হাঁটার পর তিনি ২৯ এপ্রিল ৬৪ দিনে পৌঁছে যান এভারেস্ট বেসক্যাম্পে।

৬ মে তিনি রোটেশনে বের হয়ে ক্যাম্প–৩ পর্যন্ত যান এবং ১০ মে আবার বেসক্যাম্পে ফিরে আসেন। এরপর ১৬ মে থেকে চূড়ায় ওঠার চূড়ান্ত অভিযান শুরু করেন। একে একে ক্যাম্প–২, ক্যাম্প–৩ এবং ক্যাম্প–৪ অতিক্রম করে অবশেষে ১৯ মে নেপাল সময় ভোর সাড়ে ছয়টায় এভারেস্টের শীর্ষে পা রাখেন শাকিল।

একাত্তর/এসি
হিমালয়ের ‘হিমলুং’ পর্বত শিখরে অভিযান শুরু করতে যাচ্ছেন দেশের নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি। ৩০ দিনের এই অভিযানে শনিবার (১৮ অক্টোবর) নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
২৬ হাজার ৭৮১ ফুট উচ্চতার বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু আরোহণে যাচ্ছেন বাংলাদেশি দুই পর্বতারোহী ডা. বাবর আলী ও তানভীর আহমেদ। ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ পর্বতারোহণ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর