মাসব্যাপী দরিদ্রদের মধ্যে ‘লাভ শেয়ার বিডি’র সহায়তা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত যুক্তরাষ্ট্রভিত্তিক সেবমূলক সংগঠন ‘লাভ শেয়ার বিডি ইউএস’-এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা, খাদ্য বিতরণ ও দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। 

ঐতিহাসিক পাঁচ আগস্ট উপলক্ষে গত পাঁচ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালকদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করেছে সংস্থাটি। এতে কয়েকশ রিকশা চালকের মধ্যে খাবার বিতরণ করা হয়। অন্যদিকে গত আগস্ট মাসে দুই জন ক্যান্সার আক্রান্ত রোগীকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সাভারের একটি মাদ্রাসায় অধ্যায়নরত হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থী জিহাদ সরকারের হাফেজ হতে আর্থিক দায়িত্ব গ্রহণ করেছে সংস্থাটি। ‌

এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, জিহাদ সরকারকে আগামীতেও উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তার চেষ্টা অব্যাহত থাকবে। ‌

এছাড়া ডেঙ্গু ও কিডনি রোগে আক্রান্ত দুই জন মানুষের পাশেও দাঁড়িয়েছে সংগঠনটি। 

সংগঠনের পক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খান জানান, আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে দরিদ্র মানুষের দুঃখ কষ্ট দূর করার ব্রত নিয়ে কাজ করছি। যেসব পরিবারকে গত মাসে অর্থ সহযোগিতা দেওয়া হয়েছে, তাদের হাসিমুখে আমাদের প্রেরণার উৎস। ‌ আমরা বাংলাদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/এসি
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর