গান-আড্ডায় অনুষ্ঠিত হলো রেডমি ১৫ পাওয়ার নাইট

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

অদম্য শক্তি, তারার ভিড় আর প্রাণচাঞ্চল্যে আয়োজিত হলো শাওমি বাংলাদেশের রেডমি ১৫ পাওয়ার নাইট। এই বিশেষ আয়োজনে একত্র হয়েছিলেন দেশের জনপ্রিয় তারকা, কনটেন্ট ক্রিয়েটর, প্রযুক্তিপ্রেমী শাওমি ফ্যানরা। পুরো অনুষ্ঠান সাজানো হয় নতুন রেডমি ১৫ -এর মূল ফিচার তুলে ধরতে, যেখানে আছে অফুরন্ত ব্যাটারি আর শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি আকর্ষণীয় সংমিশ্রণ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) আয়োজনে জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাবের উপস্থাপনায় গানে গানে মাতিয়ে তোলেন প্রীতম হাসান ও জেফার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা সালমান মুক্তাদির, তাসরিফ খান, মাশা, পারশা, সারিকা সাবা, স্যাম জোন, এবং তুষার, ওয়াহিদ, সোহাগ মিয়াসহ জনপ্রিয় কন্টেন্ট নির্মাতারা।

গান শোনা ও আড্ডার ফাঁকে ফাঁকে অনুষ্ঠানে আয়োজিত বিভিন্ন পর্বে অংশ নিয়ে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন তারা।

অতিথিরা শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১৫ -এর প্রশংসা করেন এবং শুভকামনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এবং ডেপুটি কান্ট্রি ম্যানেজার লুথার লিউ শাওমির বিভিন্ন পণ্য, উদ্ভাবন এবং শক্তিশালী বিক্রয়োত্তর সেবার প্রতি কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, রেডমি ১৫ পাওয়ার নাইট অফুরন্ত শক্তি, সৃজনশীলতা আর আমাদের কমিউনিটির প্রাণশক্তিকে উদযাপনের এক অনন্য উৎসব। জীবনের সবচেয়ে ব্যস্ত আর উজ্জ্বল মুহূর্তগুলোতে পাশে থাকার জন্য রেডমি ১৫, ঠিক তেমনি এই সন্ধ্যা ছিলো শক্তি, ভালোবাসা আর ভোলা যায় না এমন অভিজ্ঞতার প্রতিচ্ছবি।

আমাদের অত্যাধুনিক প্রযুক্তির ডিসপ্লে ও হাই রেজ্যুলেশনের ক্যামেরার স্মার্টফোনে কনটেন্ট বানানো এখন আরো সহজ। এ আয়োজনটি কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের প্রয়াস বলা যায়।

‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনের এই স্মার্টফোনটিতে বিশাল ৭০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের সমন্বয়ে দারুণ পারফরম্যান্স দিচ্ছে ডিভাইসটি, যা ইতোমধ্যেই টেকপ্রেমীদের নজর কাড়ছে। পাশাপাশি যেকোনো ভিডিও কনটেন্ট কিংবা অ্যান্ড্রয়েড গেমস উপভোগ করা যাবে একদম ক্লিয়ার ও স্মুদ ভিজ্যুয়ালে। কারণ এতে রয়েছে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যা শাওমি ফ্যানদের কাছে স্মার্টফোনটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৭,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকা।

একাত্তর/আরএ
পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকায় সফলভাবে পা রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালাহউদ্দিন সুমন।
ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, তাদের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসছেন এই তারকা। কবে আসবেন, তা শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে...
গণমাধ্যমে শুধু কনটেন্টের আলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি করা যাবে না বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান। প্রজেক্ট মেকানিজম, গণমাধ্যম কর্মী,...
বেশি বেতনে চাকরির লোভ দেখানোর পাশাপাশি টিকটক তারকা বানানোর প্রভোলভ দেখিয়ে ভারতে নারী পাচারকারী চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। গ্রেপ্তাররা হলেন- রানা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর