সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের পঞ্চম মৃত্যুবার্ষিকী শুক্রবার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পিএম

বিশিষ্ট সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার (২৪ অক্টোবর) পালিত হবে।

১৯৫৮ সালে ‘কচি কাঁচার আসর’-এর আহ্বায়ক হিসেবে সাংবাদিকতা জীবনের সূচনা করেন ফখরুদ্দিন। তিনি তৎকালীন দৈনিক দ্য পাকিস্তান অবজারভার এবং দ্য মর্নিং নিউজ পত্রিকায় অসংখ্য প্রবন্ধ লিখেছিলেন। পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া, ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি লন্ডনের দ্য ডেইলি মিরর-এর সংবাদদাতা ছিলেন।

শেক্‌সপিয়ারের ‘সনেট’-এর বাংলা অনুবাদ তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করার আগেই প্রকাশিত হয়। খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক ও লেখক জন পিলজার তাঁর বিখ্যাত বই Heroes-এ ফখরুদ্দিন সম্পর্কে প্রায় তিন পৃষ্ঠা উৎসর্গ করেছিলেন, যেখানে তার একটি ছবিও সংযুক্ত ছিল। সমসাময়িক বিশ্বঘটনার প্রত্যক্ষ বিবরণ এই বইয়ে তুলে ধরা হয়েছে। বইটি প্রথম প্রকাশিত হয় লন্ডনের জনাথন কেপ থেকে ১৯৮৬ সালে এবং পরে প্যান বুকস লিমিটেড, লন্ডন থেকে ১৯৮৯ সালে।

১৯৭২ সালে তার লেখা দেশপ্রেমমূলক গান ‘ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে’ রেকর্ড করা হয়, যা দেশে ও বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে তিনি সাপ্তাহিক হলিডে পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবনে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রবীণ এই সাংবাদিক ২০২০ সালের ২৪ অক্টোবর ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

আরবিএস
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী সোমবার। ২০১২ সালের ৫ জানুয়ারি বিশিষ্ট এই শিল্পপতির মৃত্যু হয়।
বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন শিল্পের পথিকৃৎ ও ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।
ভাষাসৈনিক কাজী রেজাই করিমের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। 
রোববার (১০ সেপ্টেম্বর) ভাষাসৈনিক কাজী রেজাই করিম এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বাদ আছর কাঁচপুর কাজীবাড়িতে দুস্থভোজ ও দোয়ার আয়োজন হবে। বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর