নানা আয়োজনে জনউদ্যোগ ও এজিং সাপোর্ট ফোরামের প্রবীণ দিবস উদযাপন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জনউদ্যোগ ও এজিং সাপোর্ট ফোরামের উদ্যোগে রাজধানীতে এক আনন্দমুখর প্রবীণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত প্রবীণ নরনারীর অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে ছিল নানা বিনোদনমূলক খেলা ও উপহার বিতরণ। বেলুন ফোটানো, হাড়ি ভাঙা, চেয়ার খেলা, বালিশ খেলা, গলফ এবং জোরে হাঁটার মতো খেলায় অংশ নিয়ে প্রবীণরা আনন্দে মেতে ওঠেন।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মিরপুরে কল্যাণপুর গার্লস স্কুল প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস। 

উৎসবে মোট দুইশত প্রবীণ অংশ নেন, যার মধ্যে ৭৮ জন পুরুষ ও ১২২ জন নারী। সব অংশগ্রহণকারীকে পুরস্কার, উপহার এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। 

আয়োজকরা জানান, প্রবীণদের সামাজিক সম্পৃক্ততা ও মানসিক আনন্দ বৃদ্ধির লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

একাত্তর/এসি
আজ (১ অক্টোবর) ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রতি বছর ভিন্ন ভিন্ন থিম বা শিরোনামে অক্টোবরের প্রথম দিনটি ‘প্রবীণ দিবস’ হিসাবে বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে।দেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর