আন্তর্জাতিক প্রবীণ দিবসে সহনশীলতার ডাক

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০২:৩৮ পিএম

আজ (১ অক্টোবর) ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রতি বছর ভিন্ন ভিন্ন থিম বা শিরোনামে অক্টোবরের প্রথম দিনটি ‘প্রবীণ দিবস’ হিসাবে বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে।

দেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু তাদের ভালো রাখার ব্যবস্থাটা হচ্ছে না। এবার প্রবীণ দিবসের স্লোগানে তাই তাদের প্রতি সহনশীলতার কথা বলা হয়েছে। 

আর বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ট্যাবু ভেঙে ওল্ড কেয়ারের প্রচলন করা গেলে; শেষ বয়সে প্রবীণদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা যাবে। 

জীবন মানেই তো চক্র। জন্মের পর ধীরে ধীরে পরিণত হওয়া, তারপর জীবনের শত ব্যাস্ততায় এগিয়ে চলা। এরপর আসে চাকরি বা কাজ থেকে অবসরের সময়। সবকিছু মলিন, ব্যস্ততা নেই, নেই বন্ধু বান্ধব। এক সময় শরীরটাও আর কথা শুনতে চায় না। 

জীবনে সেই প্রবীণকালটাই অনেকের কাছে বোঝা হয়ে যায়। না থাকে আর্থিক সঙ্গতি না থাকে শারীরিক সামর্থ্য। বয়স্ক মা-বাবার ভরণ পোষণের জন্য দেশে আইন আছে। কিন্তু প্রয়োগের অভাবে এখনও অবহেলিত বহু বয়স্ক মানুষ। 

বাংলাদেশে প্রবীণের সংখ্যা প্রায় দেড় কোটি। ২০৫০ সালে দেশে প্রতি পাঁচজনে একজন হবেন প্রবীণ। অবসরের পরেও অভিজ্ঞ প্রবীণদের আর্থিক কর্মকাণ্ডে জড়িত রাখা এবং তাদের যত্ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি দুই খাতকেই এগিয়ে উচিৎ বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

এখন যারা যুবক, যারা দেশের সবচেয়ে বড় শক্তি; ত্রিশ বছর পরই তারা যেনো আর বোঝা হয়ে না যায় সেই প্রস্তুতি থাকতে হবে এখন থেকেই।

আরও পড়ুন: শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে

বিজ্ঞানের অভাবিত উন্নতির কারণে মানুষের গড় আয়ু বেড়ে গেছে। ফলে জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি হচ্ছে। ১৯২১ সালে এ দেশের মানুষের গড় আয়ু ছিলো যেখানে ২০ বছর, বর্তমানে তা বেড়ে হয়েছে প্রায় ৭৩ বছর।

বার্ধক্য মানবজীবনের প্রধান চ্যালেঞ্জ বিবেচনা করে প্রবীণদের জীবনমান উন্নয়ন, সমাজে মর্যাদা প্রতিষ্ঠায় প্রবীণ জনগোষ্ঠীর প্রতি সহনশীল আচরণ করার জন্য এবং এ সমস্যা সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ ১৯৯১ সাল থেকে প্রতি বছর ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসাবে পালন করে থাকে।


একাত্তর/এসজে

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জনউদ্যোগ ও এজিং সাপোর্ট ফোরামের উদ্যোগে রাজধানীতে এক আনন্দমুখর প্রবীণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত প্রবীণ নরনারীর অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে ছিল নানা বিনোদনমূলক
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর