আকিজের হাত ধরে বাংলাদেশে এলো স্প্যানিশ ব্র্যান্ড সিমন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৩২ পিএম

১৯১৬ সাল থেকে বিশ্বজুড়ে সুইচ, সকেট, লাইটিং ও স্মার্ট হোম সলিউশন তৈরিতে অগ্রণী ভূমিকা রেখে আসছে স্প্যানিশ ব্র্যান্ড সিমন। এবার বিশ্বখ্যাত সেই ব্র্যান্ডটি বাংলাদেশে যাত্রা করলো আকিজ ভেঞ্চার গ্রুপের হাত ধরে। 

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড ও স্পেনের সিমন-এর যৌথ সহযোগিতায় এই গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানটি সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বের ৯০টিরও বেশি দেশে কার্যক্রম চালিয়ে যাওয়া সিমন এবার আকিজ ভেঞ্চার গ্রুপের অংশীদারিত্বের মাধ্যমে দেশে নিয়ে এলো নান্দনিক, আধুনিক প্রযুক্তি ও স্মার্ট লাইফ স্টাইলের নতুন অভিজ্ঞতা।

আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, সিমনের ১০৯ বছরের অভিজ্ঞতা ও উদ্ভাবন এখন বাংলাদেশে। আমরা বিশ্বাস করি, এটি বাংলাদেশের ভোক্তাদের জন্য নিরাপদ, আধুনিক ও প্রিমিয়াম ইলেকট্রিক্যাল সলিউশন নিশ্চিত করবে। ইউরোপীয় স্মার্ট প্রযুক্তি ও সর্বোচ্চ সেফটি স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমরা দেশের ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করবো।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিমন গ্রুপের স্ট্র্যাটেজি ডিরেক্টর (স্পেন) মি. কিম, সিমন এপ্যাকের বিজনেস ডিরেক্টর মি. ডেরেক দাই, আকিজ ভেঞ্চার গ্রুপ ও সিমনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশের স্বনামধন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে উন্মোচিত হয় সিমনের প্রিমিয়াম সুইচ, সকেট এবং স্মার্ট হোম সলিউশন সিরিজ।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেলের হল রুম ‘পদ্মা’র দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে ‘আকিজ ইলেকট্রিক্যালস সেফটি অ্যান্ড ইনোভেশন ফেস্ট’। যেখানে প্রদর্শিত হবে স্মার্ট হোম সিস্টেম, লাইটিং, সুইচ-সকেট, হোম অ্যাপ্লায়েন্স এবং বিভিন্ন গ্যাজেট পণ্য, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। অতিথিরা সেখানে পণ্যগুলোর সরাসরি অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আবাসিক এলাকা নয়াপুরে প্রস্তাবিত মশার কয়েল কারখানার পরিবেশগত ছাড়পত্র পুনরায় দেওয়ার উদ্যোগের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী।...
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণের জন্য হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে।সোমবার (১৩ ডিসেম্বর) সকাল...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর