আইইউবির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন আইসিইবিটিএম-২০২৫

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রেনারশিপ এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট আইসিইবিটিএম-২০২৫। আগামী ১৪ ও ১৫ নভেম্বর ওয়েস্টিনে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১১ নভেম্বর) আইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

এই আন্তর্জাতিক সম্মেলনে ১২টিরও বেশি দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ইত্যাদি) ৩০০ জনের বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। দুই দিনে থাকবে পাঁচটি কীনোট বক্তব্য, আটটি ইন্ডাস্ট্রি টক, তিনটি আমন্ত্রিত সেশন, ২৫টি প্যারালাল সেশন এবং দুটি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি প্যানেল আলোচনা।

আগামী ১৪ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। এদিন উদ্বোধনী পর্বে তিনি কীনোট উপস্থাপন করবেন। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ. হোসেইন।


দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে আরও কীনোট উপস্থাপন করবেন অধ্যাপক জনাথন লিউ (যুক্তরাজ্য), অধ্যাপক রাজাহ রাসিয়াহ (মালয়েশিয়া), অধ্যাপক ড. মানিয়াম কালিয়ানান (মালয়েশিয়া), ড. আহমদ আহসান (পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ)। আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক, সাপ্লাই চেইন ডিসরাপশন, পরিবেশবান্ধব ব্যবসা, উদ্যোগ উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি বিষয়ে সর্বশেষ গবেষণা ও প্রবণতা।  

সংবাদ সম্মেলনে আইসিইবিটিএম ২০২৫-এর জেনারেল চেয়ার ও আইইউবির ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব সম্মেলনের উদ্দেশ্য, বিভিন্ন সেশন ও অংশগ্রহণকারীদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনায় নতুন ভাবনা ও গবেষণার ফলাফল বিনিময়ের জন্য এই আয়োজন একটি কার্যকরী আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং এসবিই’র ভারপ্রাপ্ত ডিন ও সম্মেলনের অনারারি চেয়ার প্রফেসর রাইসুল আউয়াল মাহমুদ ছাড়াও, আইসিইবিটিএম ২০২৫-এর অন্যতম দুই প্রধান পৃষ্ঠপোষক অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বিভিন্ন আয়োজক কমিটির সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধান এবং শিল্পখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইসিইবিটিএম ২০২৫-এ থাকবে পিএইচডি কলোকিয়াম, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং ও জার্নাল সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ। বাছাইকৃত গবেষণা প্রবন্ধ প্রকাশ করা হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নাল ও বইয়ের অধ্যায়ে (টেইলর অ্যান্ড ফ্রান্সিস, স্প্রিঙ্গার নেচার)। আন্তর্জাতিক এই আয়োজনের মাধ্যমে আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ উচ্চশিক্ষা ও শিল্পখাতের মাঝে সেতুবন্ধন আরও মজবুত করতে এবং টেকসই উন্নয়নমুখী গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে কাজ করে যাচ্ছে। 

আরবিএস
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ও কোলোকাল প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘এনভায়রনমেন্ট অ্যান্ড চেঞ্জিং ক্লাইমেট ২০২৫’ শুক্রবার শেষ হয়েছে।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ (এসবিই)-এর আয়োজনে ঢাকার ওয়েস্টিন হোটেলে শেষ হলো দুইদিনের আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন...
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘এফ ইলেভেন সি শার্প সিজন টু’-এর তিনদিনব্যাপী প্রথম পর্ব।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হক স্মারক বক্তৃতা ‘প্রমোটিং ক্লাইমেট জাস্টিস: রোলস অফ কোর্টস অ্যান্ড ইউথ’। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর