আইইউবিতে শেষ হলো দুই দিনের ‘এনভায়রনমেন্ট অ্যান্ড চেঞ্জিং ক্লাইমেট ২০২৫’ সম্মেলন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ও কোলোকাল প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘এনভায়রনমেন্ট অ্যান্ড চেঞ্জিং ক্লাইমেট ২০২৫’ শুক্রবার শেষ হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক কৌশল ও স্থানীয় বাস্তবতার সমন্বয় নিয়ে আলোচনা করতে দেশী-বিদেশী গবেষক, উন্নয়নকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন অঞ্চলের স্থানীয় প্রতিনিধিরা এতে অংশ নেন।

সম্মেলনটি শুরু হয় গত ২০ নভেম্বর। প্রথম দিনের মূল বক্তব্যে ড. এ আতিক রহমান, ড. শাহপার সেলিম ও ড. ফয়সাল কবীর জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা, সক্ষমতা বৃদ্ধি ও নীতিনির্ধারণে স্থানীয় জ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করেন।

উদ্বোধনী পর্বে আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড এবং পরিবেশ ও জীবন বিজ্ঞান স্কুলের ডিন ড. কে আয়াজ রাব্বানী বক্তব্য রাখেন।

প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজনে খুলনার রূপান্তর থিয়েটার পরিবেশ ও জলবায়ু ন্যায্যতা নিয়ে পটগান পরিবেশন করে। মুয়ীজ মাহফুজ ব্যান্ড পরিবেশ দূষণ, বিশেষ করে প্লাস্টিক দূষণ নিয়ে সংগীত পরিবেশন করেন। দিনের শেষাংশে আইইউবির পরিবেশবিষয়ক বিভাগের সাবেক শিক্ষার্থীরা জলবায়ু ও উন্নয়ন খাতের বর্তমান বাস্তবতা, অর্থায়ন সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সম্মেলনের দ্বিতীয় দিন মূলত গবেষণা ও একাডেমিক পর্যালোচনাকেন্দ্রিক ছিল। মৌখিক ও পোস্টার উপস্থাপনায় গবেষকেরা জলবায়ু পরিবর্তনের প্রশাসনিক ব্যবস্থা, আদিবাসী জ্ঞান, টেকসই কৃষি, নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে তাদের গবেষণা তুলে ধরেন। পাশাপাশি কয়েকটি কর্মশালা ও সাইড ইভেন্ট হয়, যেখানে স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন কার্যক্রমের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

খুলনা ও সাতক্ষীরার দলিত ও মুণ্ডা সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রকৃতিনির্ভর সমাধান, ঝুঁকি ও অভিজ্ঞতার গল্প তুলে ধরেন। সিমিট, সুশীলন ও আইইউবির ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট যৌথভাবে পরিচালিত সেশনে স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনের বিভিন্ন প্রক্রিয়া তুলে ধরা হয়। বাংলাদেশ ও উগান্ডার কোলোকাল ফেলোরা তাদের গবেষণা তুলে ধরেন এবং ভবিষ্যৎ সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করেন। সমুদ্রবিদ্যা ও সহনশীলতা বৃদ্ধির ওপর একটি কর্মশালা পরিচালনা করে ‘নির্মল বাংলাদেশ’।

সম্মেলনে তরুণদের অংশগ্রহণে বিশেষ গুরুত্ব দেয়া হয়। ‘ইনফ্লুয়েন্সার্স’ গ্রুপের কর্মশালায় তরুণরা শেখেন বাস্তুচ্যুত মানুষের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কীভাবে জলবায়ু প্রচারণায় নিজেদের ভূমিকা শক্তিশালী করা যায়। হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত একটি সেশনে অংশগ্রহণকারীরা আন্তঃবিষয়ক জননীতি কেন্দ্রিক স্নাতকোত্তর প্রোগ্রাম সম্পর্কে জানতে পারেন।

সম্মেলনের আংশিক অর্থায়ন করে নরওয়েজীয় উন্নয়ন সংস্থার সহযোগিতায় পরিচালিত কোলোকাল প্রকল্প, যা বাংলাদেশ, নেপাল, উগান্ডা ও মোজাম্বিকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয়ভাবে পরিচালিত জলবায়ু অভিযোজন গবেষণা ও শিক্ষায় সক্ষমতা বাড়াতে কাজ করছে।

আরবিএস
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ (এসবিই)-এর আয়োজনে ঢাকার ওয়েস্টিন হোটেলে শেষ হলো দুইদিনের আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন...
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রেনারশিপ এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট...
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘এফ ইলেভেন সি শার্প সিজন টু’-এর তিনদিনব্যাপী প্রথম পর্ব।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হক স্মারক বক্তৃতা ‘প্রমোটিং ক্লাইমেট জাস্টিস: রোলস অফ কোর্টস অ্যান্ড ইউথ’। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর