এভারেস্টজয়ী শাকিলকে পদাতিকের সংবর্ধনা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম

এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিলকে সংবর্ধনা দিয়েছে পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নিলীমা ইব্রাহিম মিলনায়তনে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প শোনান শাকিল।

‘মঞ্চ থেকে শিখরে’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুইবারের এভারেস্টজয়ী এমএ মুহিত, এন্টার্কটিকা ও সুমেরীয় অভিযাত্রী ইনাম আল হক, নাট্যব্যক্তিত্ব দেবাশীষ ঘোষ এবং ড. আইরিন পারভীন লোপা।

এমএ মুহিত বলেন, পর্বতারোহনের জন্য শাকিল খুবই সিরিয়াস। শুরুর দিকে যখন তাকে দেখেছি, তখনই মনে হয়েছে সে টেকনিক্যালি সাউন্ড। এই এডভেঞ্চারে এটা খুবই পজিটিভ। আগামীতে সে আরো ভালো করবে এই প্রত্যাশা করছি।

ইনাম আল হক জানালেন, শাকিলের মতো সন্তান পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সে যে অবস্থান থেকে উঠে এসেছে তা অনুপ্রেরণার। সে খুব সহজেই সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে। এমন মানুষ এখনো আছে বলেই, পৃথিবীটা সুন্দর।

শুধু পর্বতারোহণই নয়, পদাতিক নাট্য সংসদের সদস্য শাকিল। দলটির সাথে শৈশব থেকেই যুক্ত আছেন। স্বাভাবিকভাবেই দলের কাছ থেকে বিশেষ সম্মাননা পেয়ে আপ্লুত তিনি। শাকিল বললেন, আজকের দিনটি আমার জন্য সত্যিই বিশেষ। যাদের হাত ধরে চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। স্বপ্ন দেখা শুরু করেছি। আজ তাদের থেকে সম্মাননা পেয়ে আনন্দিত বোধ করছি।

পদাতিক নাট্য সংসদ বাংলাদেশের দল প্রধান সাবিল রেজা চৌধুরি বললেন, আমরা নাটকের মানুষ কিছুটা উন্মাদের মতো। মঞ্চের জন্য আমাদের কত আয়োজন করতে হয়। শাকিল ফসলের মাঠ থেকে মঞ্চে এসেছিল, এখন আমাদের থিয়েটারের গর্ব। সে আমাদের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। শাকিল একা নয়; আমরা সর্বদা তার পাশে আছি, থাকব।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর