ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় রাজধানীতে সেমিনার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পিএম

বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারেরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রতি বছর প্রায় ৭ হাজার ৫০০ জন এই রোগে মারা যান। মৃত্যুঝুঁকি কমাতে এবং ব্রেস্ট ক্যান্সার সচেতনতা তৈরিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর গুলশানে ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের’ উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্সের সহায়তায় এই সেমিনার হয়।

এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির নারী কর্মকর্তা ও কর্মচারীদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন করে তোলা। এই প্রচেষ্টায় আইপিডিসি ফাইন্যান্সের ‘জয়ী’ প্রোগ্রামের মাধ্যমে দেশব্যাপী স্তন ক্যান্সারের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্য গ্রহণ করা হয়েছে।

সেমিনারে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান দাউদ শামস ও চিফ হিউম্যান রিসোর্স অফিসার সাঈদ ইকবালসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, আইটি বিশেষজ্ঞ সামিউল ইসলাম হিরণ এবং ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের’ প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানেতা। সেই সঙ্গে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রতিরোধ সম্পর্কে তথ্য তুলে ধরেন।

ডা. হুমায়রা উপস্থিতদের স্তন ক্যান্সারের ঝুঁকি নিরূপণ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ ও নিয়মিত স্তন পরীক্ষা করার পরামর্শ দেন। ২০ বছর বয়সের পর থেকে প্রতি মাসে মাসিকের পরে নিজে নিজে স্তন পরীক্ষা করা এবং ৪০ বছর বয়সের পর থেকে বছরে একবার ম্যামোগ্রাম করানোর পরামর্শ দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে প্রতি বছর ১৫,০০০ এরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রতি বছর প্রায় ৭,৫০০ জন এই রোগে মারা যান। অধিকাংশ নারীর মধ্যেই স্তন ক্যান্সারের ঝুঁকি থাকা সত্ত্বেও বিষয়টি নিয়ে আলোচনা করতে অনেকে সংকোচবোধ করেন। ডা. হুমায়রা উপস্থিতদের স্তন ক্যান্সারের ঝুঁকি নিরূপণ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ ও নিয়মিত স্তন পরীক্ষা করার পরামর্শ দেন।

স্তন ক্যান্সারের লক্ষণসমূহ

  • বগল বা স্তনে গাঁটের উপস্থিতি
  • স্তনে ফোলা, ব্যথা বা চামড়া কুঁচকে যাওয়া
  • স্তনের আকার পরিবর্তন বা লালচে ভাব
  • স্তনের বোঁটা থেকে রস নির্গত হওয়া

পরামর্শ: ২০ বছর বয়সের পর থেকে প্রতি মাসে মাসিকের পরে নিজে নিজে স্তন পরীক্ষা করা উচিত। ৪০ বছর বয়সের পর থেকে বছরে একবার ম্যামোগ্রাম করানো উচিত।

 

এআর
নারীদের স্তন ক্যান্সারে সচেতন করতে হিমালয়ের ‘হিমলুং’ পর্বতশিখর অভিযানে গিয়েছিলেন নুরুননাহার নিম্নি। ১৫ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে হিমলুং চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান তিনি। সেখান থেকে দেশে ফিরে...
২৮ই নভেম্বর ২০২৪, বেলা  ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অডিটোরিয়ামে,‘আমরা নারী’ এবং ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ ও ঢাকা...
বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৫,০০০ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৭,৫০০ নারী এই রোগে প্রাণ হারান।
আজ প্রাণ সেন্টারের কনফারেন্স রুমে,  “আমরা নারী” ও “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং 'প্রাণ আরএফএল গ্রুপ' -এর  যৌথ উদ্যোগে একটি স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারের...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর