ঢাকা ব্যাংক ও মাস্টারকার্ডের বিশেষ ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড ‘স্পার্ক’

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

ঢাকা ব্যাংক পিএলসি এবং মাস্টারকার্ড তরুণদের জন্য বিশেষ ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড ‘স্পার্ক’ চালু করেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ঢাকা ব্যাংকের সঙ্গে প্রিপেইড কার্ড সেগমেন্টে যাত্রা শুরু করলো মাস্টারকার্ড।

তরুণদের জীবনধারা ও বৈশ্বিক স্বপ্নকে মাথায় রেখে এই কার্ড তৈরি করা হয়েছে। এতে সহজ ও নিরাপদ ডিজিটাল পেমেন্টের পাশাপাশি রয়েছে নানা বিশেষ সুবিধা ও অভিজ্ঞতা পাওয়ার সুযোগ।

ডুয়াল কারেন্সি সুবিধার কারণে তরুণ কার্ডহোল্ডাররা দেশে কিংবা বিদেশে যেকোনো জায়গায় সহজে লেনদেন করতে পারবেন। প্রতিদিনের খরচকে আরো সাশ্রয়ী করতে অনলাইন স্ট্রিমিং, স্টার সিনেপ্লেক্স, ফুড ডেলিভারি ও রাইড-শেয়ারিং অ্যাপে মিলবে সর্বোচ্চ ৫% ক্যাশব্যাক। এছাড়া আইএলটিএস, স্যাট, জিম্যাট ও টোফেল পরীক্ষার রেজিস্ট্রেশন ফিতে থাকছে বিশেষ ছাড়।

শুধু পড়াশোনা নয়, কার্ডহোল্ডাররা জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড, গ্যাজেট স্টোর, রেস্টুরেন্ট, হোটেল ও রিসোর্টে পাবেন নানা সুবিধা। সারাদেশের ৯,৫০০ -এর বেশি মাস্টারকার্ড পার্টনার মার্চেন্টেও উপভোগ করতে পারবেন আকর্ষণীয় অফার।

তরুণদের আর্থিক যাত্রাকে আরো সহজ, স্মার্ট ও রিওয়ার্ডিং করে তুলতেই ঢাকা ব্যাংক ও মাস্টারকার্ডের এই উদ্যোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (কারেন্ট চার্জ) মোহা. মোস্তাক আহমেদ বলেন, ঢাকা ব্যাংক সবসময় গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন সেবা নিয়ে আসে। ‘স্পার্ক’-এর মাধ্যমে আমরা তরুণদের জন্য এমন একটি কার্ড আনলাম, যা তাদের উদ্যম, স্বপ্ন ও বৈশ্বিক ভাবনাকে তুলে ধরে। মাস্টারকার্ডের সঙ্গে এই অংশীদারিত্ব তরুণদের জন্য কার্যকর আর্থিক সমাধান দেওয়ার আমাদের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, আমরা ‘স্পার্ক’ চালু করতে পেরে গর্বিত। এটি ঢাকা ব্যাংকের সাথে আমাদের প্রথম প্রিপেইড কার্ড, যা বিশেষভাবে তরুণদের জন্য তৈরি। এ প্রজন্ম ডিজিটাল দুনিয়ায় অভ্যস্ত, বৈশ্বিকভাবে সচেতন এবং অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের পরিচিতি ও স্বপ্ন গড়ে তোলে। আমরা শুধু একটি কার্ড দিচ্ছি না, বরং দিচ্ছি সুবিধা, আত্মবিশ্বাস আর রিওয়ার্ডের এক নতুন দিগন্ত। দেশে হোক বা বিদেশে, এই কার্ড তাদের আর্থিক যাত্রাকে করবে আরও সহজ, নিরাপদ ও সমৃদ্ধ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর (কারেন্ট চার্জ) এ কে এম শাহনেওয়াজ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডিরেক্টর জাকিয়া সুলতানা, মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেনসহ সংশ্লিষ্ট ব্যাংকের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

একাত্তর/আরএ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।  
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
সিটি ব্যাংক ও বিকাশ ডিজিটাল ন্যানো লোনের মোট বিতরণ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।  
ঢাকা ব্যাংক পিএলসি. যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল, এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর