দখল ও চাঁদাবাজিতে অভিযুক্ত ইব্রাহিম খলিল গ্রেপ্তার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

স্বেচ্ছাসেবক দলনেতা পরিচয়ে সাংবাদিকদের মেরে গাছে ঝুলিয়ে রাখার হুমকি দেয়া এবং দখল ও চাঁদাবাজিতে অভিযুক্ত ইব্রাহিম খলিলকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকার হাতিরঝিল থানা পুলিশ। ইব্রাহিম খলিলকে আদালতে হাজির করে রিমান্ড আবেদনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশের একটি সূত্র জানিয়েছে, এসি ও ফ্রিজ ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ এয়ারকন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন মার্চেন্ট অ্যাসোসিয়েশন (ব্রামা)-এর সভাপতি আনোয়ারুল ইসলামের চাঁদাবাজি অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২৯ নভেম্বর। দিনাজপুরের পার্বতীপুরে ক্যাসিনো সম্রাট সিয়ামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ইব্রাহিম খলিলের বিরুদ্ধে দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ নিয়ে বক্তব্য জানতে গেলে তিনি দ্য নিউজের সম্পাদক ও সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। ওই সময় তিনি নিজেকে স্বেচ্ছাসেবক দল নেতা পরিচয় দিয়ে হুমকির সুরে কথা বলতে থাকেন তিনি। 

এরপর দ্য নিউজেরর অপরাধ ও অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘দ্য ইনভেস্টিগেশন’-এর ধারাবাহিক তিন পর্বের মধ্যে ইতোমধ্যে প্রচারিত দুই পর্বে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের বিস্তারিত তথ্য প্রকাশ পায়। অনুসন্ধানে উঠে আসে- বন বিভাগের জমি দখল, সামাজিক বনায়নের গাছ কেটে কৃষিজমিতে রূপান্তর, সাধারণ জমি গ্রহীতাদের মারধর, ক্যাসিনো ব্যবসা পরিচালনা এবং একাধিক হত্যাকাণ্ডসহ ভয়াবহ অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য।

বন বিভাগ সূত্রে জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হলেও দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রচ্ছায়ার কারণে ইব্রাহিম খলিল ও তার সহযোগীদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। সর্বশেষ ব্রামার সভাপতি আনোয়ারুল ইসলামের কাছে চাঁদা দাবি করার ঘটনায় ইব্রাহিম খলিল ও তার সহযোগীদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় একটি চাঁদাবাজি অভিযোগে মামলা করা হয়। 

একাত্তর/এসি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের এক বিচারপতিকে নিয়ে ইউটিউবে বিরূপ মন্তব্য করার ঘটনায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর