আকাশ গো ওটিটি অ্যাপের যাত্রা শুরু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

আকাশ ডিজিটাল টিভি এবার ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে আকাশ গো অ্যাপ। এই প্ল্যাটফর্মে বিপিএল ২০২৬ এবং চলমান স্প্যানিশ লা লিগার ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিংসহ হটস্টার স্পেশালস জিওসিনেমা, জি এবং অন্য জনপ্রিয় প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের মতো প্রিমিয়াম কনটেন্টগুলো দেখা যাচ্ছে। আকাশ গো ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন এখন সবার জন্য উন্মুক্ত। 

‘আকাশ গো’-তে রয়েছে দুটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্যাক – গো প্রাইম এবং গো লা লিগা। সাবস্ক্রাইবারগণ তাদের স্মার্টফোন, ট্যাব এবং ওয়েবে (www.akashgo.com) দেখতে পারবেন আকাশ গো -এর অনুষ্ঠান। 

আকাশ গো ওটিটি অ্যাপে এক সঙ্গে সর্বোচ্চ তিনটি ডিভাইসে স্ট্রিমিং করা যাবে। আকাশ গো অ্যাপটি গুগুল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) এবং অ্যাপল অ্যাপ স্টোর (আইওএস) থেকে ডাউনলোড করা যাচ্ছে। 

এছাড়াও, আকাশ ডিজিটাল টিভি তাদের ডিটিএইচ গ্রাহকদের জন্য দিচ্ছে আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে তারা বিপিএল, লা লিগা, দেশি-বিদেশি ওয়েব সিরিজ এবং স্থানীয় লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন। 

আকাশ ডিজিটাল টিভি হলো বাংলাদেশের একমাত্র সরকার অনুমোদিত দেশব্যাপী ডাইরেক্ট-টু-হোম (ডিটিএইচ) পে টিভি অপারেটর। কোম্পানিটির লক্ষ্য হলো দেশের দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের অনুষ্ঠান উপভোগের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করা। 

গ্রাহক চাহিদা এবং নতুন নতুন প্রযুক্তির আগমনের সঙ্গে আকাশ নিরবচ্ছিন্নভাবে নতুন পণ্য ও সেবা উদ্ভাবন করে আসছে এবং আকাশ গো ওটিটি প্ল্যাটফর্ম সেই ধারাবাহিক প্রয়াসেরই অংশ। এই সমন্বিত সেবা সারাদেশে একই মানের ভৌগোলিক কাভারেজ নিশ্চিত করে। 

খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর