নির্বাচন ও গণভোটের তথ্যসেবা দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় হেল্পলাইন ৩৩৩

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে নাগরিকদের জন্য নির্ভরযোগ্য, সময়োপযোগী ও সহজপ্রাপ্য তথ্যসেবা নিশ্চিত করতে জাতীয় হেল্পলাইন-৩৩৩-এর মাধ্যমে তথ্য ও সেবা প্রদান কার্যক্রম বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর ফলে খুব শীঘ্রই নাগরিকরা জাতীয় হেল্পলাইন-৩৩৩ নম্বরে কল করে আইভিআর মেনুতে ৯ চেপে নির্বাচন ও গণভোট-২০২৬ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আইসিটি টাওয়ারে এটুআই কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

এই সেবার আওতায় ভোটার তার নিজের তথ্য, ভোট প্রদানের নিয়ম ও প্রক্রিয়া, ভোটকেন্দ্রের অবস্থান এবং তা খোঁজার উপায়, প্রার্থী ও তার পক্ষে প্রচারণায় অংশগ্রহণকারীদের আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট প্রদান সংক্রান্ত তথ্য, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা ও সেবা, কোনো এলাকায় জরুরি অবস্থা বা বিশেষ নির্দেশনা জারি আছে কি না, এসবসহ জরুরি সহায়তা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর পাওয়া যাবে। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপ 'Postal Vote BD' এবং Smart Election Management BD সম্পর্কে তথ্য প্রদান এই সেবার অন্তর্ভুক্ত থাকবে।

কর্মশালায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহা. আব্দুর রফিক, এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবীর, ইসি'র যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান এবং এটুআই-এর হেড অফ প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। এছাড়াও কর্মশালায় ইসি ও এটুআই-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জাতীয় হেল্পলাইন-৩৩৩-এর এজেন্টদের প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

নির্বাচনকালীন তথ্যসেবার গুরুত্ব তুলে ধরে কে এম আলী নেওয়াজ বলেন, নির্বাচন ও গণভোটের সময় নাগরিকদের জিজ্ঞাসা সাধারণত সময়-নির্ভর, প্রেক্ষাপটভিত্তিক ও সংবেদনশীল হয়ে থাকে। তাই শুধু তথ্য থাকা যথেষ্ট নয়; যাচাইকৃত উৎসের ভিত্তিতে একই মানদণ্ডে নির্ভুল ও হালনাগাদ তথ্য উপস্থাপনের সক্ষমতা এজেন্টদের থাকতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য নাগরিক আস্থা ক্ষুণ্ণ করতে পারে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে ইসি ও জাতীয় হেল্পলাইন-৩৩৩-এর দায়িত্ব সুস্পষ্ট রেখে সমন্বিতভাবে কাজ করা জরুরি।

এটুআই-এর প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অন্যতম পূর্বশর্ত হলো নাগরিকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া। নির্বাচনকালীন সময়ে ভোটার তালিকা, ভোটদানের পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, আচরণবিধি, বিশেষ সুবিধাপ্রাপ্ত প্রতিবন্ধী ভোটারদের জন্য প্রযোজ্য ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি সংক্রান্ত তথ্য জানার প্রয়োজন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা না গেলে বিভ্রান্তি, গুজব বা ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়, যা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এই প্রেক্ষাপটে জাতীয় হেল্পলাইন-৩৩৩ নাগরিকবান্ধব তথ্যসেবা প্ল্যাটফর্‌ম হিসেবে কার্যকর ভূমিকা রাখার সর্বোচ্চ চেষ্টা করবে।

অংশগ্রহণকারীদের উদ্দেশ্য করে এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর বলেন, "নির্বাচনকালীন তথ্যসেবা দিতে হলে শুধু তথ্য নয়; বরং এজেন্টদের বাস্তবভিত্তিক প্রস্তুতি, তথ্য যাচাইয়ের দক্ষতা, আপডেটেড তথ্য ব্যবস্থাপনা এবং নাগরিক যোগাযোগ কৌশলে পারদর্শিতা থাকা অপরিহার্য।"

কর্মশালায় ইসি'র যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান নির্বাচন ও গণভোট সংক্রান্ত করণীয়-বর্জনীয়, আচরণবিধি এবং নাগরিকদের সাধারণ প্রশ্নের ক্ষেত্রে সহজ ভাষায় সঠিক উত্তর প্রদানের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া এটুআই-এর হেড অফ প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম বলেন, এই কর্মশালার মাধ্যমে ৩৩৩-এর এজেন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচন ও ভোট সংক্রান্ত তথ্যসেবা আরও দক্ষতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রদান করতে সক্ষম হবেন; ফলে নাগরিকদের মধ্যে নির্বাচন সংক্রান্ত সচেতনতা বাড়বে এবং বিভ্রান্তি ও ভুল তথ্যের ঝুঁকি কমবে।

আরবিএস
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আর ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার সকাল আটটা থেকে বিকেল...
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে করতে সব ধরনের প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেয়া হয়েছে বলে জানালেন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। আর ডিএমপি কমিশনার বলেছেন,...
ঢাকা-১৭ আসনে উপ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল প্রার্থীদের সতর্ক করে বলেছেন, আপনারা নির্বাচনের প্রচার নিয়ে কোনোভাবেই...
খুলনা, বরিশালসহ সোমবার দেশে উৎসবমুখর পরিবেশ ও সবার প্রচেষ্টায় সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।তিনি বলেছেন, ভোটে কোন দল অংশ নেবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর