ঢাকা-১৭ উপনির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত ইসি

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৭:৪৮ পিএম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে করতে সব ধরনের প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেয়া হয়েছে বলে জানালেন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। আর ডিএমপি কমিশনার বলেছেন, নির্বাচনে নিরপেক্ষতার প্রমাণ না পেলে নাকে খত দিয়ে চলে যাবেন। এদিকে নির্বাচনের প্রচার শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা।

ঢাকা ১৭ আসনে উপনির্বাচনের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। প্রতিদিন আসনটির বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন তারা। 

নির্বাচনী পরিবেশ ভালো আছে দাবি করলেও অভিযোগ আছে আচরণবিধি লঙ্ঘনের। কালো টাকা ছড়ানো ও বল প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আড়াই ঘণ্টার বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, কমিশনের সুস্পষ্ট বার্তা হলো একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা।

নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম বলেন, এই কমিশন দায়িত্ব নেওয়ার পর এবার প্রথম ব্যালট ও ব্যালট বাক্সের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন একটি জায়গায় নির্বাচন হবে যেখানে আমাদের তিন ধরনেরই অবস্থান। এক হল কূটনৈতিক অবস্থান, দুই ঢাকার সবচেয়ে ধনী এলাকা এবং এর মধ্যে দুই-তিনটি বস্তি এলাকাও আছে। যার কারণে আমরা প্রতিটি বিষয় অত্যন্ত সুষ্ঠুভাবে নির্দেশনা দিয়েছি।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, ভোটে শতভাগ নিরপেক্ষ থাকবে পুলিশ। নিরপেক্ষতার প্রমাণ না পেলে নাকে খত দিয়ে চলে যাবেন বলেও মন্তব্য করেন তিনি।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আমি ১০০ ভাগ গ্যারান্টি দিলাম- আপনারা নির্বাচন দেখেন।

আরও পড়ুন: বিদেশি প্রভুদের দিকে মুখিয়ে আছে বিএনপি: কাদের

তিনি বলেন, কমিশনের চাহিদা মোতাবেক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করণীয় সব ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর