দেশের বাজারে শাওমির নতুন দুই ট্যাব

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

দেশের বাজারে রেডমি প্যাড ২ প্রো নামে নতুন দুটি ভার্সনের ট্যাবলেট নিয়ে এসেছে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। ট্যাব দুটির বিশেষ আকর্ষণ এর বিশাল ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং স্মার্টফোনের মতো কথা বলার সুবিধা।

শাওমি জানায়, রেডমি প্যাড ২ প্রো এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি—উভয় ডিভাইসেই রয়েছে ১২.১ ইঞ্চি সাইজের ২.৫ কে ক্রিস্টাল-ক্লিয়ার ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট। চোখের সুরক্ষায় এতে ব্যবহার করা হয়েছে টিইউভি রেইনল্যান্ড সার্টিফাইড লো ব্লু লাইট ও ফ্লিকার ফ্রি প্রযুক্তি।

প্যাডটিতে প্রসেসর হিসেবে রয়েছে চতুর্থ জেনারেশনের স্ন্যাপড্রাগন সেভেন-এস, যা মাল্টিটাস্কিংয়ে দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করবে। ফাইভজি ভার্সনটিতে ফিজিক্যাল ও ই-সিম ব্যবহারের সুবিধা থাকায় এটি দিয়ে স্মার্টফোনের মতো কথা বলা ও মোবাইল ডেটা ব্যবহার করা যাবে।

১২০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ এই ডিভাইসে রয়েছে ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। ফলে এটি দিয়ে অন্য স্মার্টফোন বা ডিভাইস চার্জ দেওয়া সম্ভব, যা ভ্রমণের সময় পাওয়ারব্যাংক হিসেবে কাজ করবে। অডিও অভিজ্ঞতায় বৈচিত্র্য আনতে এতে যুক্ত করা হয়েছে ডলবি অ্যাটমস ও কোয়াড স্পিকার সিস্টেম।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, শিক্ষার্থী ও পেশাজীবীদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এই অত্যাধুনিক প্রযুক্তির প্যাড দুটি বাজারে আনা হয়েছে।

৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ রেডমি প্যাড ২ প্রো (ওয়াইফাই) ভার্সনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৭,৯৯৯ টাকা। অন্যদিকে, ফাইভজি ভার্সনটির দাম পড়বে ৪৪,৯৯৯ টাকা। ডিভাইসগুলো গ্রাফাইট গ্রে, সিলভার ও ল্যাভেন্ডার পার্পল—এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

একাত্তর/আরএ
শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড টেকনো সম্প্রতি আয়োজন করছে ফ্যান ফেস্টিভ্যাল ২০২৪। বাংলাদেশে টেকনো’র ভক্তদের জন্য এই ফেস্টিভ্যাল হতে যাচ্ছে স্মরণীয় একটি উৎসব। মাসব্যাপী উদযাপনে থাকছে দুর্দান্ত চমক...
বাংলাদেশে প্রথমবারের মতো কাপড়ের যত্নে বাজারে এসেছে ”অরিক্স ফেব্রিক শ্যাম্পু”। ব্যতিক্রমী এই পণ্য মূলত: কাপড়ের যত্নে নতুন দিগন্তের উন্মোচন করেছে। ’ফেব্রিক কেয়ার শ্যাম্পু’ দিয়ে কাপড় ধুলে কাপড়ের রং ও...
আইন কর্মকর্তাদের অনুমোদন ছাড়া ডিজিটাল সিকিউরিটি মামলা এখন থেকে গ্রহণযোগ্য হবে না। মামলা হবার সঙ্গে সঙ্গে কাউকে গ্রেফতার না করে আগে অভিযোগটি ওই আইনে দায়ের করা যায় কি না- তা যাচাই করে পদক্ষেপ নেয়ার...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর