বাজারে এলো ক্যামন ৩০এস, থাকছে উপহারও

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০২:৪২ পিএম

শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড টেকনো সম্প্রতি আয়োজন করছে ফ্যান ফেস্টিভ্যাল ২০২৪। বাংলাদেশে টেকনো’র ভক্তদের জন্য এই ফেস্টিভ্যাল হতে যাচ্ছে স্মরণীয় একটি উৎসব। মাসব্যাপী উদযাপনে থাকছে দুর্দান্ত চমক আর পুরস্কার। 

১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই ফেস্টিভ্যাল চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। টেকনো আয়োজিত এ যাবৎকালের সবচেয়ে বড় আয়োজন এই ফেস্টিভ্যাল। প্রযুক্তি ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে রয়েছে নতুন স্মার্টফোন উন্মোচন, আকর্ষণীয় উপহার, অফার এবং আরও অনেক কিছু।

টেকনো ফ্যান ফেস্টিভ্যাল শুরু হয়েছে টেকনো ক্যামন ৩০এস ফোনটি উন্মোচনের মধ্য দিয়ে। টেকনো ক্যামন সিরিজের লাইনআপে নতুন সংযোজন এই ফোন। এই ডিভাইসের অ্যাডভান্সড টেকনোলজি স্মার্টফোন অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

টেকনো ক্যামন ৩০এস ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস সুপার স্টেবল মেইন ক্যামেরা, সাথে ফ্ল্যাগশিপ গ্রেড সনি আইএমএক্স৮৯৬ আল্ট্রা সেনসিটিভ সেন্সর এবং সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মোড। এমন উন্নত ক্যামেরা সেটআপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ক্রিস্টাল-ক্লিয়ার ছবি তুলতে পারবেন।

এছাড়া, এই ফোনের ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে তোলা যাবে সেরা কোয়ালিটির সেলফি। ক্যামেরা অভিজ্ঞতা আরো প্রাণবন্ত করতে এই স্মার্টফোনে এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার এবং এআই-চালিত ইউনিভার্সাল টোন পোর্ট্রেট ইঞ্জিনের মতো বেশ কিছু এআই ফিচার রয়েছে।

ক্যামন ৩০এস ফোনে আছে শক্তিশালী হেলিও জি১০০ প্রসেসর, ফলে ব্যবহারকারীরা রেগুলার ইউজ থেকে গেমিং, সব ক্ষেত্রেই উপভোগ করতে পারবে সুপারফাস্ট স্পিড এবং নিমিষেই শেষ করতে পারবেন নিজের প্রয়োজনীয় কাজ।

এছাড়াও টেকনো ক্যামন ৩০এস ফোনে র‌্যাম ১৬ জিবি (৮জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড) এবং রম ২৫৬ জিবি (স্টোরেজ) রয়েছে।

শক্তিশালী প্রসেসর ও র‌্যাম নিশ্চিত করবে দুর্দান্ত পারফরম্যান্স, সাথে রয়েছে বিশাল স্টোরেজের সুবিধাও। আইপি৫৪ ধুলো এবং পানি প্রতিরোধী ফিচার থাকার কারণে দুশ্চিন্তামুক্তভাবে যেকোনো জায়গায় ও পরিস্থিতিতে এই ডিভাইস ব্যবহার করা যাবে।

পাশাপাশি, ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ১৩০০-নিট পিক ব্রাইটনেস (উজ্জ্বলতা) সহ ৬.৭৮” ফুল এইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে নিশ্চিত করবে স্মুথ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। এছাড়া সেরা সাউন্ড কোয়ালিটির জন্য রয়েছে ডলবি অ্যাটমস ডুয়াল স্টেরিও স্পিকার।

ডিউরেবিলিটির জন্য টেকনো ক্যামন ৩০এস ফোনে আছে পঞ্চম জেনারেশনের কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন এবং ফোন আনলক করার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন পাওয়া এই ফোন ব্লু লাইট থেকে চোখের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম; ফলে দীর্ঘ সময় ধরে কোনো ক্ষতি ছাড়াই ব্যবহার করা যাবে এই ফোন।

দীর্ঘ সময় নিশ্চিন্তে ব্যবহার করার জন্য এই ফোনে থাকছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ফোন দ্রুত চার্জ করার জন্য আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। ডিভাইসটি এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে মাত্র ২৯,৯৯৯/- টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

টেকনো ফ্যান ফেস্টিভাল ২০২৪ চলাকালীন যেসব গ্রাহকরা ক্যামন ৩০এস বা অন্যান্য নির্ধারিত টেকনো মডেল কিনবেন তারা বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন। এই উৎসবে প্রত্যেক ক্যামন ৩০এস ক্রেতার জন্যই আছে কিছু না কিছু। গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি, রিভো ইলেকট্রিক বাইক এবং বেইজিং ইউনিভার্সাল স্টুডিও ট্যুর প্যাকেজ।

এছাড়াও আরও থাকছে প্রিমিয়াম ওয়ালেট, অফিসিয়াল ট্রান্সফরমারস টি-শার্ট থেকে শুরু করে টেকনো বাডস ৩ বা টেকনো স্মার্টওয়াচের মতো গ্যাজেট।

এখানেই শেষ নয়, টেকনো ফ্যান ফেস্টিভ্যালে থাকছে আরও অনেক চমক। ক্যামন ৩০এস ক্রয় করে আকর্ষণীয় সব উপহার জিতে নেওয়ার এখনই সুযোগ তাই আজই ভিজিট করুন আপনার নিকটতম টেকনো আউটলেট এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনে মেতে উঠুন সবাই।

এআরএস
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশের বাজারে তাদের বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে। 
দেশের বাজারে রেডমি প্যাড ২ প্রো নামে নতুন দুটি ভার্সনের ট্যাবলেট নিয়ে এসেছে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। ট্যাব দুটির বিশেষ আকর্ষণ এর বিশাল ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং স্মার্টফোনের মতো কথা বলার...
প্রাচীন গ্রিসের মুক্তমঞ্চের প্রশ্ন করার সাহস আর ভিন্ন মতকে সম্মানের সংস্কৃতিকে ধারণ করে শব্দ আর যুক্তির বুননে মননশীলতার চর্চার প্রেরণায় অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম আয়োজন করেছে "বিনির্মাণ জাতীয় বিতর্ক...
এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড, শাওমি, ২০ ডিসেম্বর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড, মোবাইল হ্যান্ডসেট, শাওমি,
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর