বাংলাদেশের প্রথম ফেব্রিক শ্যাম্পু “অরিক্স”

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১২:০৫ পিএম

বাংলাদেশে প্রথমবারের মতো কাপড়ের যত্নে বাজারে এসেছে ”অরিক্স ফেব্রিক শ্যাম্পু”। ব্যতিক্রমী এই পণ্য মূলত: কাপড়ের যত্নে নতুন দিগন্তের উন্মোচন করেছে। ’ফেব্রিক কেয়ার শ্যাম্পু’ দিয়ে কাপড় ধুলে কাপড়ের রং ও কোমলতা যেমন অটুট থাকে, তেমনি এটি নিশ্চিত করবে হাতের যত্ন। যেসব কাপড় ডিটারজেন্টের পরিবর্তে শ্যাম্পু দিয়ে ধুলে বেশি পরিষ্কার হয় সেগুলো ”ফেব্রিক কেয়ার শ্যাম্পু” দিয়ে খুব সহজেই ধুয়ে ফেলা যায়। তাই কাপড় ধোয়ার কাজে এখন সেরা আউটপুট নিশ্চিত করা সম্ভব যদি ব্যবহার করা হয় ফেব্রিক কেয়ার শ্যাম্পু। বৃহস্পতিবার ঢাকার স্থানীয় একটি মিলনায়তনে রিমার্ক এইচবি আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, অত্যাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত ’ফেব্রিক কেয়ার শ্যাম্পু’ বাংলাদেশে এই প্রথম এবং একমাত্র। প্রযুক্তিগত সুবিধার সঙ্গে ব্যবহারকারীদের এগিয়ে রাখতেই অরিক্সের এই উদ্ভাবন। দেশের সব ধরনের দোকানের পাশাপাশি ব্র্যান্ড শপ এবং হারল্যান স্টোরে পাওয়া যাবে এক্সক্লুসিভ এই পণ্য।

অরিক্সের ব্র্যান্ড ম্যানেজার ফাহিম হক বলেন, মান সম্মত অথেনটিক পণ্য উৎপাদনে আমরা সবসময় গুরুত্ব দিয়ে আসছি। ফেব্রিক্স শ্যাম্পু আমাদের একটি ব্যতিক্রমী পণ্য। ভোক্তাদের নতুন একটি অভিজ্ঞতা দিতে আমরা পণ্যটি বাজারে এনেছি।

অনুষ্ঠানে আরো জানানো হয়, ফেব্রিক কেয়ার শ্যাম্পু খুব সহজে এবং তাড়াতাড়ি পানির সাথে মিশে যায়, তাই কাপড় শুকানোর পরে অনাকাঙ্খিত সাবানের দাগ থাকার সম্ভাবনা থাকে না। যাদের ডিটারজেন্টে এলার্জির সমস্যা আছে তারা অনায়াসে এই পণ্যটি ব্যবহার করতে পারবেন।

শীতের কাপড় ধোয়ার জন্য ”ফেব্রিক কেয়ার শ্যাম্পু” খুবই উপযোগী। যে কাপড়গুলো লন্ড্রিতে ওয়াশ করার সেগুলো এটি দিয়ে সহজেই ধোয়া যায়। এই ফেব্রিক কেয়ার শ্যাম্পু কাপড়ের ময়লা পরিস্কার করার পাশাপাশি রং ধরে রাখতে সাহায্য করে এবং সেইসাথে নিশ্চিত করে যেন কাপড়ের ক্ষতি না হয়। পশমি, কাশ্মিরি বা উলের যেকোন কাপড় অনায়াসে ধুয়ে ফেলা যাবে এটি ব্যবহার করে। অনেক বার ধোয়ার পরও নতুন কাপড়ের মত কোমলতা বজায় থাকবে দীর্ঘদিন পর্যন্ত। ফেব্রিক কেয়ার শ্যাম্পু কাপড় উজ্জ্বল করার পাশাপাশি কাপড় করে সুবাসিত।

সিল্ক, জর্জেট, শিফন, মসলিন এবং উলেন কাপড়ের যত্নের জন্য বিশেষ উপযোগী এই ফেব্রিক শ্যাম্পু ব্যবহারকারীদের দেবে নতুন অভিজ্ঞতা। প্রযুক্তি নির্ভর হওয়ায় এ ধরনের শ্যাম্পু সব সাধারণ কারখানায় উৎপাদন করা সম্ভব হয় না।

রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড অরিক্স ব্র্যান্ডের ফ্রেব্রিক কেয়ার শ্যাম্পু ছাড়াও আরো অন্যান্য পণ্য উৎপাদন করছে। বাংলাদেশ ও বিশ্ববাজারকে টার্গেট করে তৈরী অরিক্স ব্র্যান্ডের পণ্যগুলো আন্তর্জাতিক মান নিশ্চিত করেছে। তাই বিশ্ববাজারে এই পণ্য সুনাম কুড়িয়েছে।

বাংলাদেশের প্রথম ফেব্রিক শ্যাম্পু “অরিক্স”

অরিক্স বাজারে আনছে ক্রিস্টাল লিকুইড ডিটারজেন্ট, ক্রিস্টাল ওয়াশ পাউডার ডিটারজেন্ট, পিউর ক্লিন লিকুইড ডিটারজেন্ট, উইন্টার ওয়াশ লিকুইড ডিটারজেন্ট এবং পারফেক্ট প্লাস লিকুইড ডিটারজেন্ট।

অরিক্স এর ফেব্রিক কেয়ার শ্যাম্পু কাপড়ের রং ওঠা ও ক্ষয় হওয়া থেকে সুরক্ষা দেয়। পাশাপাশি জামাকাপড়কে রাখে মসৃণ এবং কাপড়ের ববলিন ওঠা থেকে সুরক্ষা দেয়। এর মনোমুগ্ধকর সুবাস ফেব্রিককে রাখে দীর্ঘ সময়ের জন্য সতেজ ও সুরভিত। সেইসাথে এটি আপনার কাপড় ধোয়ার কাজকেও করে তোলে আরও সহজ ও ঝামেলামুক্ত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিমার্কের নির্বাহী পরিচালক জামাল উদ্দীন, সিনিয়র ডেপুটি ডিরেক্টর খোন্দকার মমিনুল হক, অরিক্সের ব্র্যান্ড ম্যানেজার ফাহিম হক প্রমূখ।

এআর
দেশের বাজারে রেডমি প্যাড ২ প্রো নামে নতুন দুটি ভার্সনের ট্যাবলেট নিয়ে এসেছে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। ট্যাব দুটির বিশেষ আকর্ষণ এর বিশাল ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং স্মার্টফোনের মতো কথা বলার...
শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড টেকনো সম্প্রতি আয়োজন করছে ফ্যান ফেস্টিভ্যাল ২০২৪। বাংলাদেশে টেকনো’র ভক্তদের জন্য এই ফেস্টিভ্যাল হতে যাচ্ছে স্মরণীয় একটি উৎসব। মাসব্যাপী উদযাপনে থাকছে দুর্দান্ত চমক...
আইন কর্মকর্তাদের অনুমোদন ছাড়া ডিজিটাল সিকিউরিটি মামলা এখন থেকে গ্রহণযোগ্য হবে না। মামলা হবার সঙ্গে সঙ্গে কাউকে গ্রেফতার না করে আগে অভিযোগটি ওই আইনে দায়ের করা যায় কি না- তা যাচাই করে পদক্ষেপ নেয়ার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর