‘এপেক্স কাপ গলফ’ শেষ, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন সেনাপ্রধান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকার কুর্মিটোলা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত ‘এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর পর্দা নেমেছে। এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার (৩১ জানুয়ারি) আর্মি গলফ ক্লাবের ‘গলফ গার্ডেনে’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান গোলাম মাইনউদ্দিন এবং ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর।

গত ১৪ জানুয়ারি শুরু হওয়া চার দিনব্যাপী এই টুর্নামেন্টে রেগুলার, ভেটারান, সিনিয়র, লেডি এবং জুনিয়র—এই পাঁচটি ক্যাটাগরিতে মোট ৮১৩ জন অ্যামেচার গলফার অংশগ্রহণ করেন। এর মধ্যে রেগুলার ক্যাটাগরিতে ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন লেফটেন্যান্ট কর্নেল এ বি এম সাজ্জাদ হোসেন।

অন্যান্য ক্যাটাগরির মধ্যে ভেটারান বিভাগে কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন (অব.), সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-আজহার (অব.), লেডি বিভাগে শারমিন জাহাঙ্গীর এবং জুনিয়র বিভাগে সৈয়দ মাহদী মাহবীর বিজয়ী হয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের সিইও ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী (অব.), টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ এবং এপেক্স ফুটওয়্যারের সিইও ফিরোজ মোহাম্মদসহ সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণী শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, বিপুল সংখ্যক গলফারের অংশগ্রহণ ও সুষ্ঠু আয়োজন এই টুর্নামেন্টের ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রতিফলন। ভবিষ্যতে ক্রীড়ার প্রসার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

একাত্তর/আরএ
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা এলাকায় মধ্যরাতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে।...
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, রাস্তাসমূহ যানজটমুক্ত...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর