সাশ্রয়ী দামে বাজারে এলো আইটেলের নতুন স্মার্টফোন ‘সিটি ২০০’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘সিটি ২০০’। আকর্ষণীয় ইউনিবডি ডিজাইন, মিলিটারি-গ্রেড স্থায়িত্ব এবং আধুনিক এআই ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনটি সাশ্রয়ী দামের বাজারে নতুন রেকর্ড গড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তরুণ প্রজন্মের ফ্যাশন ও পোর্টেবিলিটির চাহিদা মাথায় রেখে ডিজাইন করা এই ফোনটি মাত্র ৭.৪৫ মিলিমিটার স্লিম। এর মেটালিক ডেকো ডিজাইন ব্যবহারকারীকে দেয় আরামদায়ক গ্রিপ। ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭৮ ইঞ্চির বড় ডিসপ্লে। ৭০০ নিটস উজ্জ্বলতা থাকায় কড়া রোদেও এর স্ক্রিন স্পষ্ট দেখা যায়।

দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৫ স্প্ল্যাশ প্রোটেকশন এবং মিলিটারি-গ্রেড বিল্ট কোয়ালিটি, যা ধুলোবালি ও পানির ঝাপটা থেকে ফোনকে সুরক্ষিত রাখে। ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে এতে রয়েছে (৬+৬) জিবি মেমোরি এবং ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি। ৫২০০ এমএএইচ বিশাল ব্যাটারির এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

ফোনটির অন্যতম আকর্ষণ হলো এর স্মার্ট এআই পারফরম্যান্স। ‘ডিপসিক’ মডেলের ওপর ভিত্তি করে তৈরি নতুন ‘সোলা’ এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট এক ট্যাপেই দৈনন্দিন কাজগুলোকে সহজ করে দেয়। এছাড়া ‘ফ্রি আল্ট্রালিঙ্ক কল ২.০’ প্রযুক্তির মাধ্যমে কোনো সেলুলার নেটওয়ার্ক ছাড়াই ১ কিলোমিটারের মধ্যে বিনামূল্যে কল করা সম্ভব।

আইটেল সিটি ২০০ এবং তাদের অন্যান্য পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করা যাবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.itel-life.com/)।

একাত্তর/আরএ
২০১৫ সাল থেকে মোবাইল রিপেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছে GSM Repair। দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানটি মোবাইল রিপেয়ার সার্ভিসে দক্ষতা, কাস্টমার আস্থা এবং মানসম্মত সার্ভিসকে সর্বোচ্চ...
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশের বাজারে তাদের বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে। 
রেডমি ১৫ সিরিজের মোড়কে তিনটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন নিয়ে এলো বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি।
২০,০০০ টাকার সেগমেন্টের এই ডিভাইসটি উন্নত ডিজাইন, ফ্ল্যাগশিপ-লেভেল ডিসপ্লে, টেকসই নির্মাণ ও শক্তিশালী এআই ফিচারের সমন্বয়ে এই ক্যাটাগরিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে; একইসাথে, এটি সাশ্রয়ী মূল্যে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর