নতুন সরকারকে এফজেএসের অভিনন্দন, স্বাধীন সাংবাদিকতা সুরক্ষার আহবান

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম

বাংলাদেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ফেডারেল জার্নালিজম সোসাইটি (এফজেএস)। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে নতুন সরকার গঠিত হওয়ায় সংগঠনটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ফেডারেল জার্নালিজম সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন ও সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক এই অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করে। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি। গণমাধ্যম সংশ্লিষ্ট আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিক সমাজের মতামত গুরুত্বসহকারে বিবেচনার আহবান জানান তারা।

নতুন সরকারের কাছে ফেডারেল জার্নালিজম সোসাইটি বিশেষভাবে কয়েকটি দাবি ও প্রত্যাশা তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে-

১. সারাদেশে সকল সংবাদকর্মীর প্রশিক্ষণ ও দক্ষতা নিশ্চিত করা।
২. সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
৩. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক আইনগত পরিবেশ সৃষ্টি।
৪. জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে এফজেএস সরকার ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলক সহযোগিতায় আগ্রহী। একই সঙ্গে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস না করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

নতুন সরকারের সফলতা কামনা করে ফেডারেল জার্নালিজম সোসাইটি আশা প্রকাশ করেছে যে, এই সরকার সাংবাদিক সমাজের আস্থা ও মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট থাকবে।

একাত্তর/এসি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের ২০ বছরে পদার্পণ উপলক্ষে ১০ জুলাই (শুক্রবার) বিরুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট...
জাঁকজমকপূর্ণ আয়োজনে চলতি বছরের সিপিএল গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ পুরস্কার তুলে দেয়া হয়েছে।
এনার্জি রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. শামীম জাহাঙ্গীর...
শহীদ সাংবাদিক সেলিনা পারভীন জীবন দিয়ে রেখে গেছেন স্বাধীন রাষ্ট্র। তাঁর ত্যাগকে স্মরণে রেখে প্রতিবছর নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) প্রদান করে থাকে 'শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সাহসী সাংবাদিকতা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর