সেলিনা পারভীন পদক পাচ্ছেন কাবেরী ও রোজিনা

আপডেট : ২৭ মে ২০২২, ০১:১২ পিএম

শহীদ সাংবাদিক সেলিনা পারভীন জীবন দিয়ে রেখে গেছেন স্বাধীন রাষ্ট্র। তাঁর ত্যাগকে স্মরণে রেখে প্রতিবছর নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) প্রদান করে থাকে 'শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সাহসী সাংবাদিকতা পদক'।

এবারের আয়োজনে দুই বছরের পদক একসাথে প্রদান করা হবে। 'শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সাংবাদিকতা পদক- ২০২০' পাবেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাবেরী মৈত্রেয় এবং 'শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সাহসী সাংবাদিকতা পদক- ২০২১' পাচ্ছেন দৈনিক প্রথম আলোর বিশেষ সংবাদদাতা রোজিনা ইসলাম।

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) উদ্যোগে আগামী ২ জুন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ পদক বিতরণ করা হবে।

সংগঠনটি জানিয়েছে, পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি প্রখ্যাত লেখিকা সেলিনা হোসেন ও সাবেক ডাকসু সহ-সভাপতি অধ্যক্ষ মাহফুজা খানম। 


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর