এফইআরবি’র নতুন চেয়ারম্যান শামীম, নির্বাহী পরিচালক সিরাজ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. শামীম জাহাঙ্গীর এবং নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সেরাজুল ইসলাম সিরাজ।

মঙ্গলবার বিদ্যুৎ ভবনের বিজয় হল রুমে সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির ৯টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান কাকন, পরিচালক (উন্নয়ন ও অর্থ) হাসনাইন ইমতিয়াজ, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাজমুল হক লিখন, পরিচালক (ডাটা ব্যাংক) মো. ইয়ামিন, পরিচালক (বিনোদন ও কল্যাণ) মুজিব মাসুদ, পরিচালনা সদস্য আশরাফুল ইসলাম ও হাসান আজাদ।

নির্বাচন পরিচালনা করেন, প্রধান নির্বাচন কমিশনার সাইফুল হাসান চৌধুরী ও দুই কমিশনার শামীম হাসান (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক) ও কমিশনার তারিকুল ইসলাম খান (পেট্রো বাংলার উপ মহাব্যবস্থাপক, জনসংযোগ)।

আরবিএস
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের ২০ বছরে পদার্পণ উপলক্ষে ১০ জুলাই (শুক্রবার) বিরুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট...
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত সভাপতি এবং সময় টেলিভিশনের...
বাংলাদেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ফেডারেল জার্নালিজম সোসাইটি (এফজেএস)। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে নতুন সরকার গঠিত হওয়ায় সংগঠনটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’ -এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর