রাজধানীর ব্যস্ত সড়কে হোলসিমের নজরকাড়া আউটডোর ইনোভেশন

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম

দেশের নির্মাণ খাতে গুণগত মান ও উদ্ভাবনের অঙ্গীকার নিয়ে কাজ করা লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এক ব্যতিক্রমী আউটডোর ইনোভেশন প্রদর্শন করেছে। প্রতিষ্ঠানটির প্রিমিয়াম পণ্য এবং দেশের প্রথম পানি প্রতিরোধী সিমেন্ট ‘হোলসিম ওয়াটার প্রটেক্ট’ -কে কেন্দ্র করে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সৃজনশীল প্রচারণা চালানো হচ্ছে।

রাজধানীর উচ্চ যানচলাচলপূর্ণ এলাকা মহাখালী ইউ-লুপ এবং বনানী ইউ-লুপে স্থাপন করা হয়েছে হোলসিম ওয়াটার প্রটেক্টের দুটি বিশাল আকৃতির ব্যাগ। বিশেষভাবে নকশা করা এই জায়ান্ট ব্যাগগুলো দিনের বেলায় যেমন দৃষ্টিনন্দন, তেমনই রাতের বেলায় ‘লাইট বক্স’ হিসেবে আলোকিত হয়ে পথচারী ও যানবাহন যাত্রীদের নজর কাড়ছে।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্ভাবনী উদ্যোগের মূল লক্ষ্য হলো পণ্যের বিশেষত্ব—অর্থাৎ ড্যাম্প বা লোনা ধরা প্রতিরোধের বার্তাটি শক্তিশালীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। দিন-রাত সমানভাবে দৃশ্যমান এই স্থাপনাগুলো ব্র্যান্ডটির উপস্থিতিকে আরও দৃঢ় করেছে।

লাফার্জহোলসিম বাংলাদেশের এই উদ্যোগ দেশের আউটডোর কমিউনিকেশন বা বিজ্ঞাপনী প্রচারণার ধারায় একটি নতুন মাত্রা যুক্ত করেছে। পণ্য প্রচারণাকে কীভাবে সৃজনশীল এবং কার্যকরভাবে উপস্থাপন করা যায়, এটি তারই একটি উদাহরণ।

নির্মাণ শিল্পে আস্থা ও মানের প্রতীক হিসেবে পরিচিত লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি ভবিষ্যতেও এমন উদ্ভাবনী ও জনবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

একাত্তর/আরএ
প্লট ও নকশা জালিয়াতির মাধ্যমে রাজধানীর বনানীতে হোটেল সারিনা নির্মাণের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে, দুর্নীতি দমন কমিশন...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর