আমির খসরুসহ পাঁচ জনের নামে দুদকের মামলা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১০:১৩ পিএম

প্লট ও নকশা জালিয়াতির মাধ্যমে রাজধানীর বনানীতে হোটেল সারিনা নির্মাণের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (২৬ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক সেলিনা আখতার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সকালে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ মামলার কথা জানান দুদক সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন ঢাকার বনানী এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নম্বর প্লটটি ডেভেলপ করার নামে ২২ তলা ভবন নির্মাণ করে অধিকাংশ ফ্লোর আত্মসাত করেছেন। 

রাজউকের নকশা বহির্ভূতভাবে ওই ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া পাশের ২৫ নম্বর প্লটেও নকশা বহির্ভূতভাবে ২১ তলা বিশিষ্ট হোটেল সারিনা নির্মাণ করেছেন তারা। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তার স্ত্রী তাহেরা খসরু আলম, শ্যালিকা সাবেরা সরোয়ার নীনা ও তার স্বামী গোলাম সরোয়ার এবং রাজউকের নকশা অনুমোদন শাখার বিল্ডিং ইন্সপেক্টর আওরঙ্গজেব নান্নু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার স্ত্রী তাহেরা খসরু আলমের দাখিল করা সম্পদ বিবরণী যাচাইকালে দেখা যায়, তারা উভয়েই বনানী এলাকার ১৭ নম্বর রোডের ২৭ ও ২৫ নম্বর প্লটে অবস্থিত পাঁচ তারকা হোটেল সারিনার শেয়ার হোল্ডার। 

জব্দ করা আলামত এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় অভিযুক্ত আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার স্ত্রী তাহেরা খসরু আলম হোটেল সারিনার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি গোপন করেছেন। প্রকৃতপক্ষে ভায়রা ভাই গোলাম সরোয়ার এবং শ্যালিকা সাবেরা সরোয়ার নীনার সঙ্গে আমির খসরু ও তার স্ত্রীও হোটেল সারিনা ইন লিমিটেডের মালিক। 

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় রাজউকের কাছ থেকে বনানী বাণিজ্যিক এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নম্বর প্লটটি নিলামে ক্রয় করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

১৯৯৯ সালে নিয়মবহির্ভূতভাবে একটি বেজমেন্ট ও ৪টি ফ্লোর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে দেয়ার শর্তে ডেভেলপার ও ভায়রা ভাই গোলাম সরোয়ারকে ওই প্লট দেয়া হয় ভবন নির্মাণের জন। যখন সরোয়ারের মালিকানাধীন ডেভেলপারকে নিয়োগ দেয়া হয় তখন সেটি অনিবন্ধিত ছিল। 

এরপর আমির খসরু মাহমুদ চৌধুরী, তাহেরা খসরু, গোলাম সরোয়ার ও সাবেরা সরোয়ার নীনা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত না মেনে ২২ তলা ভবন নির্মাণ করেন। এরপর চারটি বাদে বাকি সব ফ্লোর নিজস্ব মালিকানায় নিয়ে আত্মসাৎ করেন তারা।

এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার ভায়রা গোলাম সরোয়ার বনানীর ১৭ নম্বর রোডে বসতি টাওয়ার নামে পরিচিত ২৫ নম্বর প্লটটিও যৌথ নামে ক্রয় করেন। রাজউক সেখানে ১৫ তলা নকশার অনুমতি দিলেও তারা ২১তলা ভবন নির্মাণ করেন।

দুদকের অনুসন্ধান কর্মকর্তা প্রতিবেদনে বলেন, আমির খসরু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রথম প্রেসিডেন্ট, সংসদ সদস্য এবং সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে পরিকল্পিতভাবে নানা কৌশলে প্রথমে নিজের ভায়রাকে ওই প্রতিষ্ঠানের বর্ণিত ২৭ নম্বর প্লটের ডেভেলপার নিযুক্ত করেন। পরে সেখানে স্ত্রীসহ নিজে যুক্ত হয়ে প্লটটি আত্মসাতের সঙ্গে সম্পৃক্ত হন।



একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর