দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতিই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত: শেখ ফজলে বারী মাসউদ

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৯:২০ পিএম

দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতিকে শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন, ইসলামের সুমহান নীতি ও আদর্শ বাস্তবায়িত হলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বরে সুবিধাবঞ্চিত পথচারীদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সমাজকল্যাণ বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও ভ্রাতৃত্বের উৎসব। কিন্তু সমাজে দারিদ্র্য থাকলে এই আনন্দ সবার মাঝে সমানভাবে পৌঁছায় না। ঈদের প্রকৃত সৌন্দর্য তখনই পূর্ণ হয়, যখন ধনী-গরিব নির্বিশেষে প্রতিটি মানুষ সমানভাবে আনন্দ ভাগাভাগি করতে পারে।

তিনি আরও বলেন, ঈদ কেবল একটি উৎসব নয়, বরং এটি দারিদ্র্য বিমোচনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবেও কাজ করে। এটাই ঈদের মূল শিক্ষা। সংগঠনের আমির পীর সাহেব চরমোনাইর আহ্বানে সাড়া দিয়ে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সুবিধাবঞ্চিত ভাই-বোনদের মাঝে খাবার বিতরণ করে সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

সমাজকল্যাণ সম্পাদক আলহাজ আল্লাউদ্দিনের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নগর উত্তরের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাঈম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতী মো. মাছউদুর রহমান, মুহাম্মদ নাজমুল হাসান, আলহাজ সেলিম গাজী, আলহাজ আব্দুর রব দেওয়ান, কাউসার আহমদ ও জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একাত্তর/এসি
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর