ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের ‘তিন শব্দের বার্তা’

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

মেক্সিকোতে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে তিনি সম্পর্কের ক্ষেত্রে ‘সমতা, পারস্পরিক আস্থা ও গণআকাঙ্ক্ষা’র প্রতি গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত তার স্ট্যাটাসে লেখেন, সমতা, পারস্পরিক আস্থা ও গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে বাংলাদেশের বন্ধুত্ব হবে বিস্তৃত।

তিন শব্দের এই বার্তার মাধ্যমে তিনি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে যেমন সমতা ও পারস্পরিক আস্থার বিষয়টি উল্লেখ করেছেন, তেমনি জনগণের আকাঙ্ক্ষার ওপরও জোর দিয়েছেন।

রাষ্ট্রদূতের এই স্ট্যাটাসে লাইক দিয়ে সহমত প্রকাশ করতে দেখা গেছে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও অধ্যাপক শ্রীরাধা দত্তকে। কূটনৈতিক ও একাডেমিক মহলে এই ঘটনাটি একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

গত সোমবার (২৬ জানুয়ারি) মেক্সিকোতে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত হলে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে আন্তরিক অভ্যর্থনা জানান সেখানে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্স দিপ্তী গানজি।

রাষ্ট্রদূত মুশফিক তার পোস্টে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দূতাবাসের আমন্ত্রণে অংশগ্রহণের বিষয়টিও উল্লেখ করেন।

 

একাত্তর/আরএ
  অসভ্যতা ও অভদ্রতাকে বাকস্বাধীনতা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ও বাকস্বাধীনতা অর্জনের লড়াইয়ের অন্যতম ব্যক্তিত্ব ও বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত রাষ্ট্রদূত...
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সরকারি নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। গত বুধবার (১ এপ্রিল) দেশে ফিরে ঢাকা অফিসে যোগদান করেন তিনি। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ঝলমলে রোদে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে সক্রিয় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য এবারের ঈদ ছিল ভিন্ন মাত্রার এক...
মুশফিকুল ফজল আনসারী জাতিসংঘের সদর দপ্তর, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন ও হোয়াইট হাউজে বাংলাদেশের একমাত্র সাংবাদিক হিসেবে প্রতিনিধিত্ব করে মানুষের গণতান্ত্রিক লড়াই ও মানবাধিকার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর