রামেকে হাম পরিস্থিতি পরিদর্শন বিএনপির স্বাস্থ্য সম্পাদকের, দ্রুত টিকার তাগিদ

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১১:১১ পিএম

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে উপস্থিত সাংবাদিকদের ডা. রফিকুল ইসলাম বলেন, দেশে প্রথম হামের রোগী গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে শনাক্ত হয়। তিনি উল্লেখ করেন, ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ বিনামূল্যে টিকা পেলেও পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্রয়সংক্রান্ত জটিলতার কারণে টিকা সরবরাহে ব্যাঘাত ঘটে। এর ফলেই বর্তমান প্রাদুর্ভাবের সৃষ্টি হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্বাস্থ্য সহকারী ও ভ্যাকসিন পোর্টারদের বিভিন্ন দাবিতে আন্দোলনের কারণেও টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

ডা. রফিকুল ইসলাম বলেন, “সরকারের উচিত খুব দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করে তা জনগণের মাঝে বিতরণের ব্যবস্থা করা।” তিনি জানান, সাধারণত ৯ মাস ও ১৫ মাস বয়সে হামের টিকা দেওয়া হয়। তবে সাম্প্রতিক প্রাদুর্ভাবে ৯ মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগজনক। এ বিষয়ে গবেষণার মাধ্যমে সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে রামেক হাসপাতালে সীমিত সামর্থ্যের মধ্যেও ১২ জন শিশুকে আইসিইউতে রেখে এবং ওয়ার্ডে ভর্তি অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন ডা. রফিকুল ইসলাম। এ জন্য তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ উল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জহুরুল হকসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর