বগুড়ার উন্নয়নে ১৭ বছরের শূন্যতা কাটাতে কাজ করবো: অতিরিক্ত সচিব সুরাইয়া

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সব উন্নয়ন ও পরিকল্পনা সফল করতে সর্বোচ্চ সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। গত রোববার (১৯ এপ্রিল) বিকেলে টেলিফোনে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (২০ এপ্রিল) বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন।

সুরাইয়া আখতার জাহান বলেন, দেশের সুযোগ্য প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বগুড়ার নির্বাচিত সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের নেতৃত্বে সরকারের উন্নয়ন কাজে ভূমিকা রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত।

বগুড়ার ধুনট উপজেলায় জন্মগ্রহণ করা ১৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা জেলার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, বগুড়া প্রাচীন পুণ্ড্র সভ্যতা থেকে শুরু করে মুসলিম সভ্যতার ধারাবাহিকতা বহন করছে। ইতিহাস অনুযায়ী ‘বগরা’ থেকে আজকের বগুড়া নামের উৎপত্তি।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে রাজনৈতিক কারণে বগুড়ার উন্নয়ন স্থবির হয়ে ছিলো। এখানে আধুনিক উন্নয়নের ছোঁয়া লাগেনি, যার ফলে উন্নয়নে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে।

বর্তমানে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় জনপ্রতিনিধিরা জেলার উন্নয়নে কাজ করছেন উল্লেখ করে তিনি আরও বলেন, বগুড়ার সন্তান হিসেবে সরকার ও জনপ্রতিনিধিরা আমাকে যে দায়িত্ব দেবেন, আমি আমার ২৭ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা ও পেশাদারিত্বের আলোকে বগুড়ার সর্বস্তরের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করবো।

সুরাইয়া আখতার জানান, বর্তমানে সিভিল সার্ভিস প্রশাসনের ক্যাডারে বগুড়ার ৮৩ জন কর্মকর্তা কর্মরত আছেন, যার মধ্যে দুইজন সচিবও রয়েছেন। দেশের ও জেলার উন্নয়নে তাদের সবার অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরিশেষে তিনি বলেন, আমরা সকলে মিলে প্রধানমন্ত্রীর প্রতিটি উন্নয়ন পরিকল্পনা সফল করতে সচেষ্ট থাকবো, ইনশাআল্লাহ।

একাত্তর/এসি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর