রমজানে অতি মুনাফা নয়, আল্লাহর নৈকট্য অর্জনে মনোনিবেশ করুন: মুফতি সাইফুজ্জামান

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম

রমজানে মাত্রাতিরিক্ত মুনাফা করার চেয়ে আল্লাহর নৈকট্য অর্জনে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান। তিনি বলেছেন, রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে কেবল সতর্কতা নয়, অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ অপরিহার্য।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ মুহাম্মদ আহসানুল্লাহ (রহ.)-এর ১৫৬তম বাৎসরিক ওরশ মোবারকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সারা বিশ্বের ব্যবসায়ীরা রমজানে দ্রব্যমূল্য কমিয়ে মুনাফা কম করলেও বাংলাদেশের ব্যবসায়ীরা দাম কয়েকগুণ বাড়িয়ে দেয়। মাহে রমজান যেন ব্যবসায়ীদের জন্য অতি মুনাফা লাভের মাস হয়ে ওঠে। বাংলাদেশের রাজনীতি এখন ব্যবসায়ী নির্ভর হওয়ায় সরকারও কেবল সতর্ক বার্তা দিয়ে দায় সারে। নতুন সরকারের জন্য বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভেঙে দেওয়া কঠিন হলেও জনগণের কষ্ট লাঘবে কার্যকর উদ্যোগ নিতে হবে। ব্যবসায়ীদেরও ইনসাফের সাথে হালালপন্থায় ব্যবসা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করার জন্য নতুন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। বলেন, অন্যের প্রতি জুলুমের টাকায় দ্বীনি খেদমতের চেয়ে বড় প্রতারণা আর কিছু নেই। প্রতিটি মসজিদ থেকে এই বয়ান সমাজ বদলের দর্পণ হতে পারে।

দিনব্যাপী খতমে কুরআন, জিকির ও আলোচনার পর দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে ১৫৬তম বাৎসরিক ওরশ মোবারক সম্পন্ন হয়। খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/আরএ
২০২৬ সালের প্রথম প্রান্তিকের সমাপ্তিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নিশ্চিত করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। উল্লেখিত সময়কালে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা (এনপিএটি) ছিল ৬২.২৫ কোটি টাকা, যা...
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার ক্যাম্পেইনের র‍্যাফেল ড্র ও ফটো কনটেস্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে এসসি জনসন প্রাইভেট লিমিটেড।
টানা দুইবারের অভাবনীয় সাফল্যের পর এবারও পবিত্র রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ নিয়ে এসেছে জনপ্রিয় জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল।
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর