তৌসিফ ও কেয়া পায়েলের নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’

আপডেট : ১৭ মে ২০২৬, ০৩:৪৫ পিএম

ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও কেয়া পায়েলকে নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা। পারভেজ ইমামের রচনায় এই নাটকে প্রধান দুই চরিত্রে দেখা যাবে তৌসিফ ও কেয়া পায়েলকে।

নাটকটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। এছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদসহ অনেকেই।

পরিচালক জানান, রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবিথি হাউসে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি ইউটিউব প্ল্যাটফর্ম জাগো এন্টারটেইনমেন্টে প্রকাশ করা হবে।

নাটকের গল্পে দেখা যাবে, রাজবংশের শেষ উত্তরসূরির ফুলের প্রতি ভালোবাসা এবং বাবার রেখে যাওয়া ফ্লাওয়ার শপে বসে বাংলা নাটকের মস্ত বড় সুপারস্টার হওয়ার স্বপ্নে বিভোর থাকা দুই তরুণ-তরুণীর কাহিনি। ফুলপ্রেমী কেয়া পায়েল অফিস থেকে বাসায় ফেরার পথে সালমানের ফ্লাওয়ার শপে ফুল কিনতে আসেন। সেখানে প্রথম দেখাতেই কেয়ার প্রেমে পড়ে যান তৌসিফ। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।

নাটকটিতে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি চমৎকার গান রয়েছে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং এর সুর ও টিউন করেছেন কাওসার খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী শাওন গানওয়ালা ও অবন্তি সিঁথি।

একাত্তর/এসি
আন্তর্জাতিক সম-মজুরি দিবস ২০২৬ উপলক্ষে নারী-পুরুষের সমান মজুরির অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পোশাকশ্রমিকদের প্রত্যক্ষ অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের...
ডেঙ্গু নিয়ে সচেতন করতে দেশীয় সংস্কৃতি গবেষণা এবং গীতরঙ্গ পরিবেশনা কেন্দ্র ভৈরবী রাজধানী বিভিন্ন স্থানে ‘মশাকথন’ নামে পথনাটক পরিবেশন করেছে।মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার প্রাঙ্গণ, পায়রা...
মঞ্চ নাটকের স্বনামধন্য দল বটতলা আবার মঞ্চে আনছে নতুন নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’। ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো এবং ফ্র্যাঙ্কা রামের লেখা নাটকটি ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম এবং...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ইরান যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যত সেনা মৃত্যুর খবর প্রকাশ্যে স্বীকার করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও বেশি বলে এক প্রতিবেদনে দাবি করেছে প্রভাবশালী মার্কিন...
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে ইউক্রেনের শত শত ড্রোন হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং শহরের প্রধান একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর...
অধিনায়ক রাফিনহার হ্যাটট্রিকের ঝলকে সেভিয়ার ঘরের মাঠে ১-৩ গোলের উড়ন্ত জয় নিয়ে লা লিগায় নিজেদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল বার্সেলোনা। ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ব্রাজিলিয়ান উইঙ্গার...
রাজধানীর মিরপুরে ফাঁকা বাসার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। পুরো চুরির দৃশ্যটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর