তরুণদের জন্য ‘কুরবানী রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

আপডেট : ১৭ মে ২০২৬, ০৫:১০ পিএম

বাংলাদেশের তরুণ গেমারদের জন্য ‘কুরবানী রান’ নামে একটি গেমিং টুর্নামেন্টের উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ আইবস লিমিটেড। 

শনিবার (১৭ মে) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দেশীয় গেমিং শিল্পকে এগিয়ে নেওয়া এবং তরুণদের জন্য সুস্থ ও প্রতিযোগিতামূলক বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে আকিজ আইবস-এর গেমিং প্ল্যাটফর্ম ‘ইলিউশন আর্ক’-এ এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্ল্যাটফর্মটিতে (https://illusionarc.com) নিবন্ধনের মাধ্যমে গেমাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। আগামী ১০ জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এতে অংশগ্রহণকারী শীর্ষ ২৫ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ আরও নানা উপহার।

অনুষ্ঠানে আকিজ আইবস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ বিন রশিদ বলেন, তরুণদের মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে সুস্থ বিকল্প তৈরি করা জরুরি। ‘ইলিউশন আর্ক’ প্ল্যাটফর্মের ‘কুরবানী রান’ টুর্নামেন্ট সেই উদ্যোগেরই অংশ, যাকে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের গেমারদের জন্য একটি দেশীয় প্ল্যাটফর্ম তৈরি করাই ‘ইলিউশন আর্ক’-এর মূল উদ্দেশ্য। দেশের তরুণেরা যেন বিদেশি প্ল্যাটফর্মের ওপর নির্ভর না করে দেশীয় গেমিং শিল্পের বিকাশে যুক্ত হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগটি তরুণ প্রজন্মের জন্য আকিজ রিসোর্সের একটি ডিজিটাল সিএসআর ইনিশিয়েটিভ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী, আকিজ রিসোর্সের হেড অব করপোরেট সার্ভিসেস মেজর জাহিদুল হাসান (অব.) এবং ‘কুরবানী রান’ গেমের প্রধান ডেভেলপার জুবায়ের আল হাসানসহ আকিজ রিসোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

একাত্তর/এসি
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর