পরীমনির রিমান্ড: দুই বিচারকের ব্যাখ্যা হাইকোর্টকে হেয় করেছে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৪ পিএম

চিত্রনায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে পাঠানোর বিষয়ে নিম্ন আদালতের দুই বিচারকের ব্যাখ্যায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন হাইকোর্ট। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের হাইকোর্ট বেঞ্চে ওই দুই বিচারকের লিখিত ব্যাখ্যার উপর শুনানিতে একথা জানান। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারি অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। 

এসময় হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, রিমান্ডের আদেশে যে ত্রুটি হয়েছে তা ওই দুই বিচারক বিশ্বাস করেন না। তারা হাইকোর্টকে শিক্ষা দিয়েছেন। তাদের ব্যাখ্যার মাধ্যমে হাইকোর্টকে হেয় করা হয়েছে। 

আরও পড়ুন: ক্ষমা চাইলেন পরীমণিকে বারবার রিমান্ডে পাঠানো দুই বিচারক

হাইকোর্ট বলেন, তারা যে ব্যাখ্যা দিয়েছেন তা সুপ্রিম কোর্টের গাইড লাইন এবং আমাদের প্রচলিত আইনের বিরুদ্ধে। তাদের জবাবে আমরা সন্তুষ্ট নই। 

আবেদনকারীর আইনজীবী জেড আই খান পান্না বলেন, রিমান্ড নিয়ে বিচারিক আদালত উচ্চ আদালতের নির্দেশনা মানেন নাই। ফলে আদালত ব্যাখ্যায় সন্তুষ্ট হতে না পারায় তাদের আবারো ২৯ সেপ্টেম্বরের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। 

এর আগে আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে পাঠানোর ব্যাখ্যা জানতে চেয়ে নিম্ন আদালতের দুই বিচারকের কাছে ব্যাখ্যা চায় হাইকোর্ট। ওই দুই বিচারক হলেন দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। আদালতের কাছে জমা দেওয়া লিখিত ব্যাখ্যায় দুই বিচারক নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। 

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের ওই দুই বিচারক তাদের লিখিত ব্যাখ্যায় বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল। 

আরও পড়ুন: জামিনের পর প্রথমবার আদালতে গেলেন পরীমনি

এর আগে সকালে পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা হাইকোর্টে হাজির হয়ে মামলার নথি উপস্থাপন করলে তা গ্রহণ করেন হাইকোর্ট। 

শুনানিতে আদালত বিদেশি মদ ও এলএসডি পেলে সাজার পরিমান জানতে চাইলে তদন্ত কর্মকর্তা জানান, দুই থেকে পাঁচ বছরের সাজা হতে পারে। 

একাত্তর/আরএইচ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর