বাফুফেকে ফুটবল উপহার দিলো পাকিস্তান হাইকমিশন

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে এক হাজার পাকিস্তানে তৈরি ফুটবল হস্তান্তর করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফুটবল হস্তান্তর অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, প্রিমিয়াম মানের ক্রীড়াসামগ্রী ও ফুটবল তৈরির জন্য পাকিস্তানের শিয়ালকোট বিশ্বজুড়ে স্বীকৃত। ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার অফিশিয়াল ম্যাচ বল তৈরির গৌরব রয়েছে এই শহরের।

হাইকমিশনার আরও উল্লেখ করেন, পাকিস্তানের ফুটবল উৎপাদন শিল্প মান, কারিগরি দক্ষতা ও উদ্ভাবনের জন্য বিশ্বখ্যাত, যা দেশটির শিল্পোন্নত উৎকর্ষের একটি গর্বিত প্রতীক। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উচ্চমানের ম্যাচ বলগুলো বাংলাদেশের তরুণ ফুটবলারদের খেলার প্রতি আগ্রহ ও উৎসাহকে আরও বাড়িয়ে দেবে।

অনুষ্ঠানে হাইকমিশনার এবং বাফুফে সভাপতি ক্রীড়া ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। তারা একমত হন যে, দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেলে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে পিপল-টু-পিপল যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এ সময় তারা স্পোর্টস মেডিসিন, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, স্পোর্টস কমার্স, ক্রীড়া সক্ষমতা বৃদ্ধি এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় দলের পারস্পরিক সফরের মতো সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

এই আয়োজন স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলগুলোর অংশগ্রহণে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করে। হাইকমিশনার মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ, প্রতিভা এবং সম্ভাবনাময় দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই উপহারের জন্য পাকিস্তানের হাইকমিশনারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও উন্নয়ন নিশ্চিত করতে এই বলগুলো দ্রুতই দেশের তরুণ ফুটবলারদের মাঝে বিতরণ করা হবে।

একাত্তর/এসি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।ব্যারিস্টার সুমনের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর