ইভ্যালির টাকা ফেরত চেয়ে রাসেলের বাসায় গ্রাহকদের ভিড়

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৭ পিএম

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (চেয়ারম্যান) বাসায় র‌্যাবের অভিযানের খবর গণমাধ্যমে প্রকাশিত হতেই মোহাম্মদপুরে ছুটে আসেন কয়েকশ গ্রাহক। এসময় গ্রাহকরা বিনিয়োগ করা অর্থ ফেরত পাবেন কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় এই অভিযান শুরু হয়। পরে গ্রেপ্তার করা হয় ইভ্যালির সিইও ও চেয়ারম্যানকে।

গ্রেপ্তারের পর তাদের প্রথমে র‌্যাবের সদর দপ্তরে নেওয়া হয়। পরে দুইজনকে পাঠানো হয় গুলশান থানায়।

image


এ সময় ঘটনাস্থলে উপস্থিত একাধিক গ্রাহক নিজেদের অর্থ ফেরত চেয়ে ভিড় করেন। এবং প্রশাসনসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

ভুক্তভোগীরা বলছেন, ইভ্যালিতে বিনিয়োগের পর তাদের কয়েক মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু পণ্য কিংবা টাকা কোনোটিই ফেরত দেওয়া হয়নি। অনেকে পরিবার থেকে টাকা নিয়ে আবার অনেকে জমি-জমা ও স্বর্ণালংকার বন্ধক রেখে এখানে বিনিয়োগ করেছিলেন। রাসেলের গ্রেপ্তারে টাকা ও পণ্য ফিরে পাওয়া অনিশ্চিয়তায় পড়ে গেছে বলে মনে করছেন তারা।

শাকিল আহমেদ নামে একজন ভুক্তভোগী বলেন, তিনি সাত লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। গত জানুযারিতে দামি দুটি বাইকের জন্য এই টাকা বিনিয়োগ করেন। কিন্তু ইভ্যালি তাদের দিনের পর দিন ঘুরিয়েছে।

আরও পড়ুন: ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা গ্রেপ্তার

image


র‌্যাব সূত্র বলছে, বৃহস্পতিবার ভোরে একজন ভুক্তভোগী যখন থানায় মামলা করেন এরপর থেকেই তারা ইভ্যালির অনেককে নজরদারিতে রেখেছিলেন। এই তালিকায় রাসেল, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ছাড়াও অন্যান্য কর্মকর্তা রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দুইটি মোটরসাইকেল কেনার জন্য এক লাখ ১২ হাজার টাকা ইভ্যালিকে দিয়েছিলাম। তারা আমাকে তিন লাখ ৪৮ হাজার টাকার একটি চেক দেয়। চেকের মেয়াদ আছে ২৫ অক্টোবর পর্যন্ত। কিন্তু রাসেল গ্রেপ্তার হওয়ায় পাওনা টাকা আদায় নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছি।

উপস্থিত এক গ্রাহক কাঁদতে কাঁদতে গণমাধ্যমকে বলেন, ‘আমি তিন লাখ টাকার চেক পেয়েছি। এখন রাসেলকে গ্রেপ্তার করা হলো। এখন আমার টাকার কী হবে? আমরা তো এতদিন আশায় ছিলাম যে টাকা ফেরত পাব। কিন্তু তিনি যদি কারাগারে থাকেন, তাহলে তো আর টাকা ফেরত নাও পাওয়া যেতে পারে। এখন কী করবো, কোথায় যাবো?’

image


আজ আলোচিত ই-কমার্স ওয়েবসাইট ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণা মামলা দায়ের করেন এক গ্রাহক। ঢাকার বাইরেও এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক মামলা আছে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, বুধবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো. আরিফ বাকের এই মামলা দায়ের করেছেন।

মামলায় ইভ্যালি এমডি মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়েছে। মামলায় ইভ্যালির বেশকজন কর্মকর্তাকে অজ্ঞাতনামা দেখিয়ে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: ইভ্যালি ও ই-অরেঞ্জে প্রতারিত গ্রাহকদের টাকা সরকার দেবে: রুমিন ফারহানা

মামলার এজাহারে ওই গ্রাহক উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্লাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেও নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি তিনি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৯ মে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অভিযোগকারী আরিফ বাকের ও তার বন্ধুরা মে ও জুন মাসে কিছু পণ্য অর্ডার করেন। পণ্যের অর্ডার বাবদ সব মূল্য বিকাশ, নগদ ও সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে সম্পূর্ন পরিশোধ করেন তারা।

image


পণ্যগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারি ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে পণ্য সরবরাহে ব্যর্থ হলে প্রতিষ্ঠান সমপরিমাণ টাকা ফেরত দিতে অঙ্গীকারাবদ্ধ ছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে পণ্যগুলো ডেলিভারি না পাওয়ায় বহুবার ইভ্যালির কাস্টমার কেয়ার প্রতিনিধিকে ফোন করা হয়। সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর যোগাযোগ করে অর্ডার করা পণ্যগুলো পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন আরিফরা।

একপর্যায়ে ইভ্যালি পণ্য প্রদান ও টাকা প্রদানে ব্যর্থ হওয়ার পর ৯ সেপ্টেম্বর ইভ্যালির ধানমন্ডির অফিসে যান আরিফ ও তার বন্ধুরা।

আরও পড়ুন: ইভ্যালির সিইও রাসেলের বাসায় র‍্যাবের অভিযান

মামলার এজাহারে আরিফ বলেন, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের সঙ্গে কথা বলতে চাইলে অফিসের অভ্যন্তরে থাকা রাসেল উত্তেজিত হয়ে তার রুম থেকে বেরিয়ে এসে আমাকে ভয়-ভীতি প্রদর্শন করেন এবং আমাদের পণ্য অথবা টাকা দিতে অস্বীকৃতি জানান। আমাদের ভয়ভীতি ও হুমকি প্রদান সহ চরম দুর্ব্যবহার করেন রাসেল। এতে আমরা আতঙ্কে দিনাতিপাত করছি। পণ্যগুলো বুঝে না পাওয়ায় আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

image


প্রসঙ্গত, গত ২৫ আগস্ট ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানের সব ব্যাংক অ্যাকাউন্টের হিসাব চেয়েছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে ইভ্যালি প্রতিষ্ঠান, চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেলের ব্যাংক হিসাবের তথ্য পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছিল। গত বছরের আগস্টে বিএফআইইউ নাসরিন ও রাসেলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর