রোটারির ‘এভিনিউ অব সার্ভিস’ পদক পেলেন ডা. রাসকিন

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৭:১৭ পিএম

মানবতার সেবায় অসামান্য অবদান রাখায় রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক ‘এভিনিউ অব সার্ভিস’ পদক অর্জন করেছেন দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ রোটারিয়ান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। ২০২৫-২০২৬ বর্ষের জন্য আন্তর্জাতিক রোটারির পক্ষ থেকে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়। 

শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত রোটারি জেলা ৬৪ ও ৬৫-এর যৌথ মেম্বারশিপ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পদকটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন কান্ট্রি কোঅর্ডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক আবিদুজ্জামান। চলতি বছর বাংলাদেশ থেকে রোটারির ডিস্ট্রিক্ট-৬৪ ও ডিস্ট্রিক্ট-৬৫ এর অধীন মোট ১০ জন সদস্যকে (প্রতিটি জেলা থেকে পাঁচজন করে) এই সম্মানজনক পদকে ভূষিত করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন দীর্ঘদিন ধরে রোটারি আন্দোলনের সঙ্গে নিবেদিতভাবে যুক্ত রয়েছেন। তিনি পূর্বে ক্লাব প্রেসিডেন্ট, সহকারী গভর্নর, ডিস্ট্রিক্ট ক্যানসার কমিটির চেয়ারম্যান ও ডেপুটি কো-অর্ডিনেটরের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। বর্তমানে তিনি ডিস্ট্রিক্ট-৬৪-এর প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত জীবনে ডা. রাসকিন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘ ৩০ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে অধ্যাপক হিসেবে অবসরে যান। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী হিসেবে প্রতিষ্ঠানটি গড়ে তোলার কাজ পরিচালনা করছেন।

এছাড়া তিনি দিনাজপুরে নির্মাণাধীন ‘বেগম খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল’ প্রকল্পের অবৈতনিক উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখছেন।

চিকিৎসা ও সমাজসেবায় অবদানের পাশাপাশি ডা. রাসকিন বর্তমানে বাংলাদেশ ক্যানসার ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী এবং ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা হিসেবে প্রান্তিক ও অসচ্ছল ক্যানসার রোগীদের কল্যাণ, সচেতনতা তৈরি এবং আর্লি স্ক্রিনিং কর্মসূচিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

একাত্তর/এসি
ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন গত বছর ১৪২০ জন ক্যান্সার রোগীকে দীর্ঘমেয়াদি চিকিৎসা সেবা দিয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর