ক্যাসিনোর জুয়াচক্র এখন সক্রিয় অনলাইন ও ফোনে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৪ পিএম

ক্যাসিনো কাণ্ডের পর ধরণ পাল্টেছে জুয়াড়িরা। এখন মোবাইলে বিভিন্ন অ্যাপের মাধ্যমে খেলছে বেট থ্রি সিক্সটি ফাইভ, নাইন উইকেটসসহ নানা রকম গেইম। আর, এসব গেম আশ্রয় করেই চলছে জুয়া। জুয়ার টাকা লেনদেন হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। নানা হাত ঘুরে সেই টাকা চলে যাচ্ছে দেশের বাইরে থাকা সুপার অ্যাডমিনের কাছে। 

এমন একটি জুয়াড়ি চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে শুরু করেছে আরো চমক লাগানো সব তথ্য।

অনলাইন জুয়ার আসর এখন মোবাইলে। নাইন উইকেটস ডট কম, বেট থ্রি সিক্সটি ফাইভসহ আরও নানান মাধ্যমে চলছে জুয়া খেলা। যার শুরুটা ইমেইল দিয়ে নিবন্ধনের মাধ্যমে। 

অনলাইন জুয়া চক্রের তিনজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা জানতে পারেন তাদের বিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে। একে একে বেরিয়ে আসতে থাকে নানা ধরনের তথ্য।

জুয়ার রাজ্যে এরা কেউ মাস্টার এজেন্ট, কেউ সুপার, কারও পরিচয় লোকাল এজেন্ট হিসেবে। সবারই রয়েছে বেনামে এমন নিজস্ব পরিচিতি। জুয়া খেলতে লাগে পিবিইউ বা পার বেটিং ইউনিট। যার এক ইউনিটের দাম একশ’ টাকা। ব্যবহারকারী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেয় লোকাল এজেন্টকে। 

তার কাছ থেকে টাকা যায় মাস্টার এজেন্টের কাছে। তারপর সুপার এজেন্টের হাত ঘুরে সেই টাকা পাচার হয় দেশের বাইরে থাকা সুপার অ্যাডমিনের কাছে। ফিরতি পথে পিবিইউ পৌঁছায় ব্যবহারকারী হাতে। 

মহানগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকতা মাহবুব আলম ও এইচ এম আজিমুল হক বলেন, জুয়াড়িদের বেশিরভাগই তরুণ। কারণ তারা মোবাইল ব্যবহারে বেশ দক্ষ।

অনলাইন জুয়া শুধু রাজধানী ঢাকা কেন্দ্রিকই নয়, এর প্রসার ঘটেছে জেলা-উপজেলা পর্যায়ে। তবে অনলাইন জুয়ার নাটের গুরুতে ধরতে অভিযান চলাচ্ছে গোয়েন্দারা।

একাত্তর/ এনএ

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর