'ফখরুল প্রতিদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন'

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৪:২২ পিএম

তারেক জিয়ার সন্ত্রাসের কাছে অসহায় হওয়ায় বিএনপি নেতা মির্জা ফখরুল চলমান উন্নয়ন কর্মকাণ্ডের স্বীকার না করে প্রতিদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কাইসারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ একথা বলেন। 

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি স্বপ্ন দেখে আন্দোলন করে ক্ষমতায় আসার কিন্তু তাদের সে সামর্থ্য নেই। অতীতে লুটপাট-সন্ত্রাস ছাড়া বিএনপির কোন অর্জন নেই, তাই জনগণ তাদের রাষ্ট্র ক্ষমতায় চায় না।

আরও পড়ুন: ভারত থেকে বিকেলে আসছে ১০ লাখ সেরামের টিকা

তিনি আরও বলেন, কোনো রেকর্ডে উল্লেখ না থাকলেও জাতির জনকের মৃত্যুবার্ষিকীতে খালেদা জিয়া মিথ্যা জন্মদিবস পালন করেছেন। জাতীয় শোক দিবসকে ব্যঙ্গবিদ্রুপ করার জন্য খালেদা জিয়া এটি করেছেন। 

২০১৩-১৫ সালের পেট্রোল সন্ত্রাসে মানুষকে পুড়িয়ে মারার কথা স্মরণ করিয়ে মাহবুবুল আলম হানিফ বলেন, তারেক জিয়ার সন্ত্রাসের কাছে মির্জা ফখরুল অসহায় হয়ে রয়েছেন। সন্ত্রাসী নেতার তাবেদারী না করে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড স্বীকার করার জন্য মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।


একাত্তর/টিএ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই আর এটিই গণতন্ত্রের মূল সৌন্দর্য।
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর