কুমিল্লায় পূজা মণ্ডপে হামলায় জড়িত দল! বিষ্ময় বিএনপি’র

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৬:৫৭ পিএম

কুমিল্লায় পূজা মণ্ডপে হামলায় বিএনপির সম্পৃক্ততা পাওয়া গেছে, এমন খবরে বিস্ময় প্রকাশ করেছে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলটির পক্ষ থেকে বিষ্ময় প্রকাশ করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, জেলা ও মহানগর বিএনপি মনে করে কিছুদিন পরই সিটি কর্পোরেশন নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে একটি মহল বিএনপির ইমেজ নষ্টের জন্য চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। রাজনৈকিভাবে ঈর্ষান্বিত হয়ে সিটি মেয়র মনিরুল হক সাক্ক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে জড়িয়ে যে ধরণের অপপ্রচার করা হয়েছে, তা চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ।

জাহাঙ্গীর আলম লিখিত বক্তব্যে স্থানীয় সংসদকে উদ্দেশ্য করে বলেন, ১৩ অক্টোবর পূজা মণ্ডপের প্রতিমা থেকে কোরআন শরীফ সরানোর সময় মো. ফয়েজ নামে যে ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভ প্রচার করেন তার সঙ্গেও একজন জন প্রতিনিধির ছবি রয়েছে। তাহলে কি বোঝা যাবে ওই  ব্যাক্তি উক্ত জনপ্রতিনিধির লোক ? 

এসময় তিনি পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনাসহ পরবর্তী সকল অপ্রীতিকর ঘটনার নিন্দা ও প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় নেয়ার দাবি জানান।

আরও পড়ুন: কুলাউড়ার ১৩ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন যারা

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক, মো. জসীম উদ্দিন, হাজী মাসুকসহ দলীয় নেতাকর্মীরা।

একাত্তর/এসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সামনের বাংলাদেশ হবে তারুণ্যের এবং যৌবনদীপ্ত। আসন্ন নির্বাচনে জামায়াতের প্রার্থীদের মধ্যে ৬২ ভাগই যুবক, যা যুবসমাজের আকাঙ্ক্ষার প্রতিফলন।
কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন,  এই রিট খারিজের ফলে...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর