বিএনপিই খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী: কাদের

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০৪:২৭ পিএম

খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৯ নভেম্বর) সকালে নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া বেশি অসুস্থ হলে এর জন্য দায়ি বিএনপি। অসুস্থতার কথা বলে তার মামলা সাত বছর ঝুলিয়ে রেখেছিলো বিএনপি। খালেদার অসুস্থতা নিয়ে রাজনীতি করেছে বিএনপি।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। বিএনপিপন্থী চিকিৎসকরা খালেদার অসুস্থতা নিয়ে শেখানো কথা বলছেন। বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করানোর কথা বলা হয়েছে।

আরও পড়ুন: মাতৃত্বকালীন ভাতার দাবিতে টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ

তিনি বলেন, খালেদা যাকে মারতে চেয়েছিলেন তিনিই মানবতা দেখিয়েছেন। এছাড়া জিয়াউর রহমান না থাকলে খুনিরা বঙ্গবন্ধুকে হত্যার দুঃসাহস পেতো না বলেও জানান তিনি।

ইউপি নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটার উপস্থিতি সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। বলেন, নিজেরা নিজেদের শত্রু হবেন না। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে। তাদের কাজ সরকারের অর্জন ম্লান করে দিয়েছে।


একাত্তর/এসএ

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর