বেগম খালেদা জিয়া আছেন বলেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আছেন বলে মন্তব্য
করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, খালেদা জিয়া না থাকলে দেশের কিছুই থাকবে না। সীমান্ত থাকবে না। মানুষের কোন অধিকারই থাকবে না।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ছাত্রদলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, খালেদা জিয়া রাজনৈতিক কারণে সাজা দেওয়া হয়েছে। এখন বিনা চিকিৎসায় তাকে সরাতে চাইছে সরকার।
এখনই খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপি মহাসচবি বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে গনতন্ত্র এবং উন্নয়নের জন্য খালেদাকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে হবে।
আরও পড়ুন: ঘিরে রাখা জঙ্গি আস্তানার সঙ্গে জড়িত পাঁচজন গ্রেপ্তার
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিগগিরই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে জাতি ক্ষমা করবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না।
একাত্তর/আরবিএস
