খালেদার মুক্তিতে পাকিস্তানীদের সঙ্গে হাত মেলালো বিএনপি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৪:১৫ পিএম

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জোরালো করতে এবার পাকিস্তানী রাজনীতিবিদের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি।

বুধবার (২৬ জানুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ‘ফ্রি খালেদা জিয়া’ শীর্ষক সংবাদ সম্মেলন করে পাকিস্তানী বংশোদ্ভূত রাজনীতিবিদরা।

সংবাদ সম্মেলনে ব্রাসেলসের পাকিস্তানী বংশোদ্ভূত সিটি কাউন্সিলার আমীর নাঈম দাবি করেন, খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি না দেওয়ার পেছেন ভারতের ইন্ধন রয়েছে। 

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যাপারে ইউরোপীয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ কামনা করেছে বেলজিয়াম, সুইডেন ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বিএনপির প্রতিনিধিরা।

অনুসন্ধানে জানা গেছে, ব্রাসেলস প্রেস ক্লাবে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলন সফল করতে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন একাধিক পাকিস্তানী বংশোদ্ভূত রাজনীতিবিদ।

একজন দণ্ডপ্রাপ্ত আসামী কি বিদেশে চিকিৎসার অনুমতি পেতে পারেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির হিউম্যান রাইটস অ্যাফেয়ার্স সেক্রেটারি আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে এমন ঘটনা নতুন নয়। এর আগে আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম ও আ স ম আব্দুর রব উন্নত চিকিৎসার জন্য বিদেশে গেছেন। 

image


এদিকে সংবাদ সম্মেলনে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের উপস্থিত থাকার কথা থাকলেও কোনো পার্লামেন্টারিয়ানই সশরীরে উপস্থিত ছিলেন না। শুধু পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ লর্ড ওয়াজিদ খান ও ইইউ পার্লামেন্টের বিতর্কিত এমপি ফুল ভিও মারতুসেল্লা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। 


একাত্তর/এসি

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর