বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ কোভিড টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নেবেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যাবেন তিনি।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, আজ করোনার টিকার তৃতীয় ডোজ নেবেন বিএনপি চেয়ারপারসন। এসময় হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।
গত ১৮ আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল।
আরও পড়ুন: একদিনের ব্যবধানে চট্টগ্রামে করোনার সংক্রমণ বেড়েছে প্রায় চারগুণ
শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সি খালেদা জিয়া। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে গুলশানের ভাড়া বাসায় থাকছেন।
একাত্তর/আরএ
